somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিংকর্তব্যবিমূঢ়

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সদ্য একটা বেসরকারী ব্যাংকের নতুন এক শাখায় জয়েন করেছি । শাখার উদ্ভোধণ খুব শিঘঘিরই । সবকিছুই নতুন করে শুরু করতে হচ্ছে । কাজের খুব চাপ । আমরা সহকর্মীরা নিজেদের মধ্যে খুব ভালভাবে তখনও পরিচিত হতে পারিনি । আমাদের ম্যানেজার স্যার হারুন-উর-রশীদ । খুবই কর্মঠ এবং বন্ধুবৎসল লোক । তো লোকবল সংকটে স্যার নিজের চেম্বার ছেড়ে পাশের ডেস্কে বসেই আমাদের সহযোগিতা করে যাচ্ছে । অফিসের নতুন টিবয় হানিফ । একটু কানেখাটো । তিন-চারবার না ডাকলে তার দৃষ্টি আকর্ষণ করা কঠিন । তো যানজটে পড়ে সেদিন অফিসে পৌছতে একটু দেরী হয়ে গেল । মেজাজ এমনিতেই বিগড়ে ছিল । উচ্চস্বরে চিৎকার করে টিবয়কে ডাকলাম হারুন ! এই হারুন ! কতক্ষণ ধরে চায়ের কথা বলতাছি । পরিবেশটা কেমন থমকে গেল । কিছুই ধরতে পারলামনা । পাশের ডেস্কে তাকাতেই দেখি স্যার হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে । ঠিক তখনই বুঝতে পারলাম আমি কী বড় ভুল করে ফেলেছি । হানিফকে , হারুন (আমাদের ম্যানেজার স্যার) নামে ডেকে চা দিতে বলেছি !!! ধরণী দ্বিধা হও । কিছুই না বুঝার ভান করে অন্যদিকে তাকিয়ে রইলাম । স্যারও চরম বিব্রত হয়ে কিছুই বলতে পারছেননা । মিনিট দশেক পর কাছে এসে অন্য একটা প্রসঙ্গ টেনে স্যার বললেন : ইয়্যাংম্যান । এই বয়সে এত ভুলোমনা হলে চলবে ? আমি বিভ্রান্ত হয়ে বোকার মত মুখে একটা হাসি ঝুলিয়ে রাখলাম । সেই হাসির অর্থ স্যার কেন আমি নিজেই উদ্ধার করতে পারলামনা !!!!





তখন মাস্টার্স কোর্স ভাইভা । কী এক কারনে যেন লিখিত পরীক্ষার তিনমাস পর ভাইভার ডেট পড়ল । আমার মত দিন এনে দিন খাওয়া টাইপ স্টুডেন্টরাতো ৩য় দিনেই পড়া ভুলে যাই । শুধুমাত্র পরীক্ষার দুইদিন আগে পড়ে পরীক্ষা দেই পাস করার জন্য । আর তিনমাস পরে তো কোর্সের নাম মনে রাখাই কষ্টসাধ্য । তো লিখিত পরীক্ষায় যে চারটি কোর্স ছিল দুই দিনের মাঝে সেই কোর্সগুলোর রেফারেন্স বইয়ের নাম রাইটার সহ মুখস্ত করে ফেললাম । কারন ক্যাম্পাসে বড় ভাইদের ব্যাপক প্রচলিত নোটের কারনে আর রেফারেন্স বইগুলো খুলে দেখা হয়নি । সে যাই হোক ভাইভার দুইদিন আগে ব্যাপক পড়াশুনা শুরু করলাম । তিনটি কোর্সের টপিকস সম্পর্কে মুটামুটি ধারণা নিলাম । কোয়ান্টাম ফিজিক্স নামের এক বিদঘুটে ভয়ংকর কোর্স ছিল । যার আগামাথা শুধু আমি কেন বিভাগের অনেক শিক্ষক পর্যন্ত ভালভাবে বুঝত না বলেই আমার ধারণা !! তো ভাবলাম সেই কোর্সটা এড়িয়ে যাওয়াই ভাল । এড়িয়ে যাবার আরো একটা কারন অবশ্য ছিল । আগের দিনের ভাইভাতে নাকি কোয়ান্টাম ফিজিক্সের শিক্ষক কামরুল হাসান স্যার থাকতে পারেননি তার মেয়ের অসুস্থতার জন্য। কারো অসুস্থতা যে অন্য কারো সুখের কারন হতে পারে সেবারই প্রথম টের পেলাম (ক্ষমা প্রার্থণাপূর্বক)!! পরের দিনের ভাইভা শুরু হল । আমার সিরিয়াল পাচনম্বরে । ৪র্থ জনের ভাইভা চলছে । ঠিক এইসময় দেখি কামরুল হাসান স্যার ভাইভা বোর্ডে প্রবেশ করলেন । মাথায় আকাশ ভেঙ্গে পড়ল । মাথায় খালি ঘুরছে কোয়ান্টাম ফিজিক্স আর কামরুল হাসান স্যার । যথারীতি ভাইভার ডাক পড়ল । স্যার জিজ্ঞেস করলেন : তুমি কোন কোর্সটা সম্পর্কে ভাল জান ? আমার মুখ আমার সাথে প্রতারণা করল । মুখ ফসকে বলে ফেললাম : কোয়ান্টাম ফিজিক্স !!! ভাইভার বাকী ১৫ মিনিটের কথা আর না হয় এই মুখে নাই বললাম ।





সেই স্কুলের সময়কার ঘটনা । খুব রাশভারী অংকের শিক্ষক ছিলেন জামাল স্যার । স্যারের ভয়ে নাকি বাঘে মহিষে একঘাটে জল খেত । এই ছিল আমাদের তখনকার বিশ্বাস । স্যার যেই রাস্তা দিয়ে যেতেন , সেই রাস্তায় আর কাউকে খুজে পাওয়া যেতনা । তার ভয়ে কেউ তার পাশ দিয়ে যাবার সাহস পেতনা । স্যারের স্ত্রী-ছেলেমেয়েও তার সাথে উচু গলায় কথা বলতে সাহস করতনা । আমরা সবাই তার উপরে চরম বিরক্ত ছিলাম (অবশ্য ছোটবেলায়) ।
তো আমাদেরই এক বন্ধু শাখাওয়াত একদিন ক্লাসে এসে বলল : জানিস জামাল স্যার নাকি বিয়ে করসে !! ব্যাস মুহূর্তের মধ্যেই এই খবর পুরো ক্লাসে ছড়িয়ে পড়ল । টিফিনের বিরতির মধ্যে সেটা স্বয়ং হেডমাস্টারের কানে পৌছে গেল । হেডস্যার জামাল স্যারকে ডেকে পাঠালেন : ঘটনাটা কী ? তথাপি হেডস্যারের রুমে শাখাওয়াতের ডাক পড়ল । আমরাতো সবাই ভয়ে অস্থির শাখাওয়াতের করুণ পরিনতির কথা ভেবে । কিন্তু তার মাঝে ভয়ের লেশমাত্র নেই । হেডস্যার জিজ্ঞেস করলেন : এই ছেলে , তুই এই খবর কোথা থেকে শুনলি ? শাখাওয়াত মুচকি হেসে বলল : স্যার আমি তো কিছুই শুনি নাই । তবে স্যার বিয়ে না করলে স্যারের ছেলেমেয়ে হল কীভাবে ?!?!
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৩ সকাল ৮:২৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×