somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি নিষিদ্ধ সম্পাদকীয়

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাঁচ ফেব্র“য়ারি, ২০১৩। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে সাজা ঘোষিত হলো ’৭১-এর দুর্বৃত্ত কসাই কাদের খ্যাত জামাত নেতা কাদের মোল্লার। তার বিরুদ্ধে আনীত ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটিই প্রমাণিত হয়; এবং বিজ্ঞ আদালত এই পাঁচ অপরাধের দরুণ তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। কী বিচিত্র এই দেশ! বিচিত্র এই দেশের বিচার ব্যবস্থা!
যেখানে কাদের মোল্লার এক একটি প্রমাণিত অপরাধের জন্যই মৃত্যুদণ্ড কাম্য। সেখানে পাঁচ পাঁচটি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করেও আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেন।
জানি, আদালতের কার্যক্রম ও রায়কে কটুক্তি করে কোনো বক্তব্য দেয়া যায় না। তাতে আদালতের অবমাননা হয়। এর জন্য শাস্তির বিধান রয়েছে। আমরা তবুও আন্তর্জাতিক অপরাধন ট্রাইবুন্যালের এই রায়ের বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার ঘোষণা করছি।
আদালতের মর্যাদা ক্ষুণœ হলে আদালত অবমাননা হয়, এর জন্য শাস্তি পেতে হয়। কিন্তু আদালত যখন গণমানুষের আবেগকে, গণমানুষের চাওয়াকে, গণমানুষের আকঙ্খাকে অবমাননা করে, তখন এর বিচার কে করবে?
আমাদের এ লেখা, এ বক্তব্য আদালত অবমাননা করেই লেখা হচ্ছে। সজ্ঞানে। আমরা বলতে চাই, যে আদালত গণমানুষের ভাবনাকে ধারণ করতে পারে না, যে আদালত গণমানুষের রায়কে মেনে বিচার সম্পন্ন করতে পারে না, সেই আদালতের বিচার করবার কোনো এখতিয়ার নেই।
আমরা কাদের মোল্লার রায় ঘোষণাকারি সকল বিচারকের বিচার দাবি করছি। এবং রাষ্ট্রের তিন অংশ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের প্রতি আমাদের দাবি, একাত্তরের সকল রাজাকার-আলবদর- আলশামসসহ সকল দেশদ্রোহীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।
আমরা কাদের মোল্লা, গোলাম আজম, মতিউর রহমান নিজামি সহ সকল রাজাকারদের মৃত্যুদণ্ডের রায় শুনতে চাই। আমরা ঘোষিত মৃত্যুদণ্ড অতিদ্রুত কার্যকর দেখতে চাই।
আমরা বিশ্বাস করি, সরকার, সংসদ ও বিচার বিভাগ জনগণের দাবির প্রতি সম্মান জানাবে এবং কাদের মোল্লার ফাঁসি ঘোষণা করতে ব্যবস্থা গ্রহণ করবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের এই রায়ের বিরুদ্ধে দেশের তরুণরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। শাহবাগে চলছে অবস্থান ধর্মঘট। আগামী কাল সকাল সাড়ে আটটা থেকে ‘অকালবোধন’, ‘কবিতাশ্রম’ সহ বিভিন্ন শিল্প ও সাহিত্যকর্মী শাহবাগ মোড়ে অবস্থান ধর্মঘটে অংশগ্রহণ করবে। আমরা দেশব্যাপী এই আন্দোলন জোরদার করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আপনারা নিজ নিজ অবস্থান থেকে এই আন্দোলনে শামিল হন। বিভক্তি নয়, একতাবদ্ধ আন্দোলনই পারে আমাদেরকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে।

সৈয়দ এরশাদুল হক মিলন
সম্পাদক, অকালবোধন

সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×