somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরো একটি বিশ্বযুদ্ধ শীঘ্রই,সাইবার বিশ্বযুদ্ধ!!!!!

১২ ই জুন, ২০১৩ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসরায়েলের হ্যাকার সংগঠন ইসরায়েল এলিট ফোর্স চলতি মাসের ৪ জুন অপারেশন ইসলাম (#OpIslam) নামের একটা বার্তা প্রকাশ করার পর বিশ্বব্যাপী উত্তাল সৃষ্টি হয়েছে।

তাদের বার্তা থেকে জানা গেছে, আমেরিকা, ইসরায়েল, রাশিয়ার হ্যাকাররা সংঘবদ্ধভাবে মুসলিম দেশের সাইবার স্পেসের উপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।

আগামী ২৬ জুলাই চূড়ান্তভাবে হামলা চালানো হবে। এদিকে গত ৭ জুন একইসাথে মুসলিম দেশের হ্যাকাররাও পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্লেষকদের মতে, ঢালাও এই হামলা পাল্টা হামলা দীর্ঘস্থায়ী হলে সাইবার বিশ্ব যুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

1

এদিকে সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধ সম্পর্কে বিবৃতিও দিয়েছেন।

মুসলিম দেশগুলোর পক্ষ নিয়ে কাজ করার জন্য এই সাইবার যুদ্ধে অংশ নিচ্ছে বাংলাদেশের হ্যাকার সংগঠন বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস।

হ্যাকারদের সংবাদ সরবরাহকারী ওয়েবসাইট হ্যাকার নিউজ বুলেটিন জানিয়েছে, এখন (১২ জুন ভোর) পর্যন্ত বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস প্রস্তুতি মূলক ৬০১ টি ইসরাইলী সাইট হ্যাক করেছে।

গত ৪ জুন হটাৎ করেই ইসরায়েলের হ্যাকার সংগঠন ইসরায়েল এলিট ফোর্স ঘোষণা দেয় তারা চলতি মাসের ২৬ জুন মুসলিম দেশগুলোতে সাইবার হামলা চালাবে। একই সাথে তারা তাদের মিত্র হ্যাকার সংগঠনগুলোকে এই হামলায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানায়।

ইউটিউবে প্রজেক্ট লিকাভাত নামের একজন ইসরায়েল এলিট ফোর্স এর পক্ষে "হ্যাকার কল টু অ্যাকশন অপারেশন ইসলাম" শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে। সাথে তাদের ফেসবুক ও টুইটার একাউন্টের ঠিকানাও দেওয়া হয়।


বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম দেশগুলোতে হামলা করার জন্য নির্দেশনা দিচ্ছে ইসরায়েল এলিট ফোর্স। এছাড়া তারা বিদ্বেষ মূলক কিছু তথ্য দিয়েছে পেস্টাবিনে।

2

ইসরায়েলি হ্যাকারদের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বিশ্বের শীর্ষ হ্যাকার সংগঠন অ্যানোনিমাস। তারা মুসলিম দেশগুলোর হ্যাকার সংগঠনগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখছে।

মুসলিম দেশগুলোর যৌথ এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ইসরায়েল রিলোডেড (#OP Israel Reloaded)।

প্রতিপক্ষের জবাব দিতে তারাও গত ৭ জুন ইউটিউবে একটি বার্তা দিয়েছে।(#OpIslam, OpIslam, Message to Groups:anonghost and anonIndonesi...)
সেই সাথে তারা Anonghost হ্যাকার গ্রুপের কয়েকজন হ্যাকার এর পরিচয় সম্বলিত #opisrael, #opisrael reloaded, #opusa, #opisrael 2.0 US-ISR-TEAM Announc নামে একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করে।

এছাড়া ফেসবুকেও এ সম্পর্কে একটি ইভেন্ট পেজ খোলা হয়েছে।
এদিকে Anonghost এর ফেইসবুক পেজ হতে জানা যায় তারা গতকাল পর্যন্ত ৭৪৬ টি ইসরায়েলী ওয়েবসাইট হ্যাক করেছে। তাদের ওয়েবসাইট থেকে জানা যায়,তারা #OpPetrol নামে আরও একটা অপারেশন চালাবে ২০শে জুন। তাদের টার্গেট USA, CANADA, ENGLAND, ISRAEL, ARABIA SAUDIA, CHINA, ITALY, FRANCE, RUSSIA, GERMANY, KUWAIT, QATAR এর ১০০০০+ ফেইসবুক একাউন্ট, ৫৩০+ ওয়েবসাইট, সরকারী অফিসিয়াল ওয়েবসাইট, ক্রেডিট কার্ড হ্যাক করার কথা উল্লেখ করেছে।

মুসলিম দেশগুলোর সাথে এই হামলায় অংশ নিচ্ছে বাংলাদেশের হ্যাকার সংগঠন বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস। তারা প্রাথমিক প্রস্তুতি মূলক এখন পর্যন্ত ৬০১ টি ইসরাইলী সাইট হ্যাক করেছে।

এ সম্পর্কে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারসের প্রতিষ্ঠাতা এডমিন রটেটিং রটার জানিয়েছেন, আমাদের কাছে এমন একটি সাইবার অস্ত্র আছে, যা হ্যাকিং জগতে "মাস ডিফেসার গান" নামে পরিচিত।

আমরা আশা করছি মাস ডিফেসার গানের মাধ্যমে সাইবার যুদ্ধ শুরুর প্রথম ১৫ মিনিটের মধ্যেই ১০,০০০ ওয়েবসাইটে ডিফেস দিতে পারবো।

তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতি যে দিকে যাচ্ছে তা নিয়মিত হলে হয়তো এটিই হবে মুসলিম এবং অমুসলিম দেশগুলোর মধ্যে প্রথম সাইবার যুদ্ধ।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৩ রাত ১০:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×