somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোকাল বাস ও যাত্রী

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মধ্যবিত্ত ঘরের সন্তান। বাবা-মার কাছ থেকে গাড়ি কিংবা বাইক পাওয়ার সৌভাগ্য হয়নি। সখ্যতা নেই বড়লোক বাবার একমাত্র মেয়ের সাথে।

স্বাভাবিকভাবেই বাসে চড়ে নিয়মিত চলাচল। যদিও শিতকালে সাইকেলিং করি কিন্তু গ্রীষ্মে শরীর সায় দেয় না।

যাইহোক, মূল কথায় আসি। জানি, লেখাটি পড়ার পরে অনেকে আমার উপর রাগ করবেন বা মনে কষ্ট পাবেন। কিন্তু এটা মাথায় রাখবেন, বাস্তবতাটা বড় কঠিন।

প্রায়ই দেখা যায় বাসে কন্ডাক্টারের সাথে যাত্রীদের ঝগড়া লেগে যায়। তাদের বিরুদ্ধে কখনও বেশী ভাড়া নেওয়ার দাবি, আবার কখনওবা রাস্তায় অপেক্ষা করে যাত্রী তোলার অভিযোগ। আবার প্রায়ই দেখা যায় তাদের শিক্ষার্থীদের হাতে পিটুনি খেতে।

ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে আমাদের চারপাশে। একটু চোখ কান খোলা রাখলেই দেখতে পারবেন।

অধিকাংশ পরিবহন শ্রমিক আছেন যারা প্রায় টানা ১৮ থেকে ২০ ঘন্টা গাড়িতেই থাকেন। যার ফলে পরের দিন তাদের পক্ষে আর কাজে যাওয়া সম্ভব হয় না। ফলে তারা চেষ্টা করেন দুইদিনের টাকাটা একদিনেই উঠিয়ে নিতে। তাই তারা একটু বেশি যাত্রী বাসে উঠাতে চান। এতে করে প্রতিদিনই ***কির ছেলে, শু** বাচ্চা, কু*** বাচ্চা প্রভৃতি গালি শুনতে হয়। এর সাথে কখনও পিটুনি ফ্রী থাকে।

এবার একটু নিজের দিকে খেয়াল করুন। আপনি হয়ত হবেন একজন চাকুরিজীবি কিংবা শিক্ষার্থী। প্রথমে ধরে নিলাম আপনি শিক্ষার্থী। আপনি পড়াশোনা করছেন কি জন্য? জানি এ প্রশ্নের উত্তরে অনেকে অনেক স্মার্ট উত্তর দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মোদ্দা কথাটা হল, ভালো একটা চাকরি এবং ভালো অ্যামাউন্টের একটা বেতন।

ধরে নিলাম এবার আপনি একজন চাকুরিজীবি। আপনার বেতন যাই হোক না কেন, আপনার চেষ্টা থাকে আরো একটু বেশী বেতন পাবার।

আপনার যদি এই প্রত্যাশা থাকে তবে একজন পরিবহন শ্রমিকের থাকলে ক্ষতি কী? নাকি সত্যি সত্যি তারা মানুষের বাচ্চা না? তাদেরও সংসার আছে। তাদেরও দুমুঠো খেতে হয়।

বাস একটু থেমে যাত্রী তুললেই আপনার অফিসে দেরী হয়ে যাবে কিন্তু বউয়ের সাথে সকাল ৯টা পর্যন্ত ঘুমাতে বেশ ভালো লাগে যেখানে আপনার অফিসে পৌঁছাতে হবে ১০ টার মধ্যে।

আর ভাই প্রতিদিন কোন স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যিলয়ে পরীক্ষা হয় না। আপনি যখন জানেনই আপনি রাত জাগলে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে দেরী হবে তথা ক্লাশে যেতে দেরী হবে, রাতে না হয় আড্ডাটা* কমই দিলেন।

এবার একটু অন্য প্রসঙ্গে আসা যাক। কাউন্টার বাস সার্ভিসগুলোতে ঘটা একটা দৈনন্দিন ঘটনা। প্রায়ই দেখা যায় টিকিট না কেটেই বাসে উঠে পড়ছেন বাসে। টিকিট চাইলে বলছেন টিকেট লাগবে না। হাফ টিকেটেও রয়েছে আপত্তি। এর বেশি কথা হলেই ধরে পিটুনি।

৯ টাকা দিয়ে ব্যানসন খেতে আপনার সমস্যা নেই। কেএফসি বিএফসিতে বন্ধু বন্ধুনী নিয়ে ঘুরতেও আপনার কোন সমস্যা নেই। যত সমস্যা ঐ বাসে উঠলেই। তখন আপনার ছাত্রত্ব জেগে ওঠে।

আরে ভাই যদি নিজে টাকা আয় করেনতো ভালো। আর না হলে বাড়ি থেকেতো বাবা-মা টাকা দিচ্ছেই। আর যদি সেটাও না থাকেতো কন্ডাক্টারকে একবার বলুন, সে নিশ্চই আপনাকে রেখে চরে যাবে না। শুধু শুধু মা-বাবাকে গালি শোনানোর কোন মানে হয় বলুন?

## অনেকদিন পর আজ লিখতে বসলাম (যদিও খুব কম লিখি :P)। ভুল হলে আমি ক্ষমাপ্রর্থী। :)
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:১১
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×