গণতান্ত্রিক ব্যবস্থায় ধর্মভিত্তিক দল নিষিদ্ধের সুযোগ নেই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
দেশের শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরাম জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর সাথে গতকাল মঙ্গলবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎ করেন। তারা ইসলামী রাজনীতি নিষিদ্ধের ষড়যন্ত্র সম্পর্কে আমীরে জামায়াতের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ আবদুস সুবহান ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী, আইয়্যাম্মা পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দিন রববানী, ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা এটিএম মাসুম, বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি মাওলানা যাইনুল আবেদীন ও সেক্রেটারি জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ড. মুফতি আবু ইউসুফ মাদানী, মুফতি মাওলানা মাহবুবুর রহমান মাদানী, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, মুফতি মাওলানা আবদুল মান্নান।
ওলামায়ে কেরামের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমীরে জামায়াত বলেন, ইসলামী রাজনীতি নিষিদ্ধের ষড়যন্ত্র চলছে। তবে আমি মনে করি এ ব্যাপারে দেশের জনগণ খুবই সজাগ ও সচেতন। শতকরা ৯০ ভাগ মুসলমানের এ দেশে কেন ইসলামের বিরুদ্ধে সরকার অবস্থান নিয়েছে তা আমার বোধগম্য নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় ধর্মভিত্তিক তথা ইসলামী দল নিষিদ্ধ করার কোন সুযোগ নেই। কেউ চাইলেই ইসলামী রাজনীতি বন্ধ হয়ে যাবে আমি তা মনে করি না। তিনি বলেন, অনেক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশেও ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে। আমাদের প্রতিবেশী ধর্মনিরপেক্ষ ভারতে মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, জমিয়তে ওলামায়ে হিন্দ ইত্যাদি ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে। কিছু জ্ঞানপাপী লোক ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার নামে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে চায়। দুনিয়াব্যাপী ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ নিয়েও ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে এবং চোখ-কান খোলা রেখে সামনে অগ্রসর হতে হবে।
তিনি বলেন, কালেমায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করতে হবে। ইসলামী রাজনীতি যারা করেন তারা ঈমানের দাবি হিসেবেই তা করেন। দেশের জনগণের মতামত উপেক্ষা করে সরকার ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিলে জনগণ তা কোন অবস্থাতেই মেনে নিবে না। পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশে ধর্মভিত্তিক দল রয়েছে। অথচ কিছু ইসলাম বিদ্বেষী ব্যক্তি ইসলামী রাজনীতি সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, এ ব্যাপারে দেশের মানুষ কোন অবস্থায়ই আপোষ করবে না এবং ইসলামী দল নিষিদ্ধের ষড়যন্ত্র দেশের জনগণ বানচাল করে দিবে ইনশাআল্লাহ।
ইসলাম বিরোধীদের ষড়যন্ত্র থেকে সারা দুনিয়ার মুসলমানদের এবং বিশেষ করে বাংলাদেশকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।