চট্টগ্রাম অফিস : গত ১৭ জুন অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত দু'জন কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়েছেন। এরা হলেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও মাহফুজুল আলম। দলের দু'জন কাউন্সিলর প্রার্থী বিজয়ী হওয়াতে জামায়াত নেতা-কর্মীদের মাঝে খুশির বন্যা বইছে।
জানা যায়, নগরীর শুলকবহর ৮নং ওয়ার্ড থেকে ৬ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। ৫ হাজার ২শ ৯১ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বনদ্বী ছিল মোরশেদুল আলম। পাহাড়তলী ১৩নং ওয়ার্ড থেকে ১১ হাজার ২শ ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহফুজুল আলম। আর ১১ হাজার ১২ ১শ' ১২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বনদ্বী হন মোহাম্মদ হোসেন হীরণ। গতকাল বিকেলে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে।
নির্বাচিত হওয়ার পর তৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন এসব নির্বাচিত কাউন্সিলররা। নির্বাচিত হওয়ার পর সদ্য নির্বাচিত দুই কাউন্সিলরই বলেছেন, মানুষ আমাদের সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতাকে মূল্যায়ন করেছে। আমরা তাদের সর্বোচ্চ সেবা নিয়ে মানুষকে দেয়া ওয়াদা রক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে যাব।
জামায়াত দলীয় দুই কাউন্সিলর প্রার্থী বিজয়ী হওয়াতে স্ব-স্ব এলাকার ভোটারদের অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াত। চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর মাওলানা শামসুল ইসলাম এমপি বলেন, মানুষ সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করার কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাবে এতে কোন সন্দেহ নেই।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।