somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম খা সমাচার ।

২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম খা আলমগীরকে নিয়ে নতুন করে কিছু বলার দরকার নেই । প্রায় প্রতিদিনই নিত্য নতুন বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি । ছেলে বুড়ো সকলের কাছেই তার বক্তব্য এখন মোটামুটি আনন্দ দানের খোরাক ।

রানা প্লাজা ধ্বসে পড়ার পর ঘটনাস্থলে আসার পর - ‘দুর্ঘটনার আগে কিছু মৌলবাদী ও
বিএনপির ভাড়াটে লোক সাভারের
ভবনটির গেট ও বিভিন্ন স্তম্ভ
ধরে নাড়াচাড়া করেছিল ।
ভবনটি ধসে পড়ার পেছনে এটাকেও
একটি কারণ
হিসেবে বিবেচনা করা যেতে পারে’ —
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন
খান আলমগীরের বক্তব্য এটি । গত ১৪
মাসে নিয়মিত বিরতিতে তিনি এমন
বক্তব্য দিয়ে সংবাদ ও সামাজিক
যোগাযোগের মাধ্যম দখল
করে রেখেছেন ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের
অর্থনীতি বিভাগের অধ্যাপক
হিসেবে মহীউদ্দীন খান আলমগীরের
ক্যারিয়ারের শুরু । ছিলেন দুঁদে আমলা ,
ঝুড়িতে বোস্টন বিশ্ববিদ্যালয়ের
অর্থনীতির পিএইচডি , তিন
তিনটি স্নাতোকোত্তর ডিগ্রি । ক্ষমতাসীন আওয়ামী লীগের বিগত
সরকারে তিনি একাধিক
মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব
পালন করেছেন ।

শুধু যে নাড়াচাড়া তত্ত্ব
দিয়ে ‘খ্যাতি’ পেয়েছিলেন
মহীউদ্দীন খান আলমগীর তা-ই নয় ,
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব
নেওয়ার পরপরই সাংবাদিক
দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের
রহস্য উদঘাটন এবং দোষীদের
শাস্তি দেওয়া হবে বলে বাহবা পেয়েছেন , কিন্তু
পারেননি । উল্টো এ বছরের ২৭
ফেব্রুয়ারি তিনি নিহত এই সাংবাদিক
দম্পতির দাম্পত্য জীবন
সম্পর্কে কটূক্তি করেন সাংবাদিক
নেতাদের সামনে । পরে অবশ্য
তিনি তাঁর বক্তব্য প্রত্যাহার
করে নেন । আর ঘটনাস্থলে উপস্থিত
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু
তাঁর পক্ষে সাফাই গান এই বলে যে ,
‘মন্ত্রী সরল মনে বলেছেন ।
কৌশলী হলে এভাবে বলতেন না ।’

মহীউদ্দীন খান আলমগীর
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন
ফারুকের ওপর নির্যাতন চালানো পুলিশ
কর্মকর্তা হারুন অর
রশিদকে রাষ্ট্রপতির পদক দেওয়ার
যৌক্তিকতা তুলে ধরে আরেক বিতর্কের
জন্ম দেন । তিনি বলেন , ‘তাঁকে পদক
দেওয়ার ক্ষেত্রে এ ঘটনাও বিবেচনায়
আনা হয়েছে । আপনারা লক্ষ করবেন ,
তিনি (হারুন) তাঁর ওপর অর্পিত
দায়িত্ব পালন করেছেন । ওই ভদ্রলোক
যাকে আপনাদের ভাষায় দমন
করা হয়েছে , তিনি তো মা-
বাবা তুলে গালি দিয়েছেন ।’

সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য অবশ্য নোবেল পুরস্কার
দাবি করেছিলেন জয়নুল আবদিন ফারুক ।
কারণ তিনি ‘পেপার স্প্রে’র প্রচলন
করেছেন । ওই পেপার স্প্রে ব্যবহার
করা হয়েছিল শিক্ষকদের ওপর , বাম
সংগঠনগুলোর হরতালেও । পেপার
স্প্রে ব্যবহারে উদ্বেগ জানিয়েছিল
আইন ও সালিশ কেন্দ্র ।
উত্তরে চাঁদপুরের কচুয়ায় বঙ্গবন্ধু
ডিগ্রি কলেজের এক
অনুষ্ঠানে ‘স্বরাষ্ট্রমন্ত্রী’
মহীউদ্দীন খান আলমগীর বলেছিলেন,
‘যখন নৈরাজ্য বন্ধ করার জন্য
নিরাপত্তাকর্মীরা মাঠে যান , তখন
অবৈধ সমাবেশ দমন করতে নিশ্চয়
ফুলের মালা নিয়ে যাবে না ,
বরং দমনের উপকরণ নিয়েই যাবে ।’ :)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×