বিরক্তিকর রাজনীতি
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিরোধী দল এইটা কি শুরু করছে ? বুঝলাম আন্দোলনে যেতে হবে , তাই বলে যখন তখন ইচ্ছামত অবরোধ , হরতাল দিলেই হল ? পারিপার্শ্বিক কোনো অবস্থা পরিবেশ বোঝার দরকার নেই ?
আমরা না হয় বড় হয়েছি । জেএসসি , এসএসসি , এইচএসসি পরীক্ষার্থী হলে একটা কথা হত । ওদের প্রেশার নেওয়ার মত বয়স হয়েছে । কিন্তু পিএসসি ? ওরা তো এখনও ছোট , মাত্র ৫ম শ্রেণীতে পড়ে । গত দুইটি পরীক্ষার সময়সূচী অবরোধের কারনে পেছালো । যেখানে বৃহঃস্পতি বারেই ওদের পরীক্ষা শেষ হওয়ার কথা সেটা দুইদিন পিছিয়ে যাওয়ায় শনিবার হয়েছে । আজ শুক্রবারে কোনো অবরোধ না থাকায় একটা পরীক্ষা দিতে পেরেছে । এখন যদি পরীক্ষার আগেরদিন হঠাত্ করে আবার অবরোধ ঘোষনা করে তাহলে এখন ওদের কি হবে ? আবার পিছিয়ে যাবে পরীক্ষা ? প্রতিটিবার ওরা প্রস্তুতি নিবে আর পিছিয়ে যাবে দুইদিন তিনদিন করে । এর ফলে মানসিক ভাবেই তো ওরা ভেঙ্গে পড়বে , আর ঠিকমত পরীক্ষার প্রস্তুতি ও নিতে পারবে না ।
আর তো মাত্র একটা পরীক্ষা । কি হত একটা দিন পর থেকে অবরোধ দিলে ? রবিবার থেকে অবরোধ দিলে কি আন্দোলনের খুব বেশি ক্ষতি হয়ে যেত ? পরীক্ষার্থীরা রেজাল্ট খারাপ করলে কি তার দায়িত্ব বিরোধীদল নিবে নাকি সরকার নিবে ?
নিউজঃ শনিবার ভোর ৫ টা থেকে বিরোধী দলের ৭২ ঘন্টার টানা অবরোধ ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন