somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেরা - ২য় পর্ব

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩.
সকাল ৮ টা ।
গম্ভীর মুখে চেয়ারে বসে আছেন মোঃপুর থানার ওসি মোজাম্মেল হক । হাতে ডিটেকটিভ ব্রাঞ্চের পাঠানো ওয়ারেন্ট । সামনে বসে থাকা ইন্সপেকটর ইমতিয়াজের দিকে তাকালেন ওসি । ভাবলেশহীন ভাবে বসে আছে ছেলেটা নির্দেশের অপেক্ষায় । বুদ্ধিদীপ্ত চোঁখ দেখে বোঝা যায় নির্দেশ পাওয়ামাত্র তা পালন করতে বিন্দুমাত্র বিলম্ব করবে না ছেলেটা ।
>'পড়েছ এটা ?'
ইমতিয়াজের দিকে কাগজটা বাড়িয়ে ধরলেন মোজাম্মেল হক ।
'>জ্বী স্যার । পড়েছি ।'
>'তোমার কি মনে হয় ইমতিয়াজ ? এই ডিসিশান কি পারফেক্ট ? হায়ার অথরিটির কি আরেকটু চিন্তা ভাবনার দরকার ছিল না ? হুট করে একটা সিদ্ধান্ত নিলেই কি হয় । একটা দুইটা মানুষের ব্যাপার তো না , কত মানুষের ব্যাপার বুঝতে পারছ ইমতিয়াজ ?'
ডিবি ব্রাঞ্চের এমন সিদ্ধান্তে কিছুটা স্তম্ভিত হয়ে দীর্ঘঃশ্বাস ছাড়লেন মোজাম্মেল হক ।
>'কিছু করার নেই স্যার , উপরের নির্দেশ মানতেই হবে । দেশের জনগনের সেবক আমরা , দেশের স্বার্থে যে কোন আদেশ তো পালন করতেই হবে স্যার ।'
শীতল কন্ঠে ইমতিয়াজ উত্তর দিল ।
>কিছুটা রেগে গেলেন মোজাম্মেল হক - 'স্বার্থ ? তুমি কি স্বার্থের কথা বললে ইমতিয়াজ ? তুমি কি বলতে চাচ্ছ যে এক অংশের স্বার্থের জন্য অন্য অংশ বীলিন হয়ে যাক ?'
>'আমি তা বলছিনা স্যার । কিন্তু নির্দেশ অমান্য করার ক্ষমতা আমাদের নেই স্যার । আপনি অর্ডার দিন ।'
আগের চেয়ে আরো ঠান্ডা গলায় ইমতিয়াজ জবাব দিল ।
>'বেশ তবে তাই হোক । যত ফোর্স লাগে সাথে নিয়ে নাও , পারলে প্রতিটি টিমের সাথে একজন করে বোম্ব এক্সপার্ট নিয়ে নিও । এখন থেকেই প্রতিটি মেস আর হোস্টেল সার্চ শুরু করে দাও , আর ব্যাচেলরদের এক সপ্তাহের মধ্যেই বাসা খালি করে নির্বাচন পর্যন্ত ঢাকা ত্যাগ করার নোটিশ দিয়ে দাও । আর বাড়িওয়ালেদেরকেও ব্যাচেলর ভাড়া দেওয়া থেকে বিরত থাকতে বলে দাও ।'
>'ওকে স্যার ।' নির্দেশ পেয়ে বের হয়ে গেল ইন্সপেকটর ইমতিয়াজ ।

চেয়ারে হেলান দিয়ে ছাদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলেন মোজাম্মেল হক । তার কেন যেন মনে হচ্ছে যেটা ঘটতে চলেছে তার পরিনাম হয়ত অনেক খারাপ হবে । মনের অজান্তেই একটা দীর্ঘঃশ্বাস গোপন করলেন মোজাম্মেল হক ।

৪.
গ্রামে পা দিতেই পরিবর্তনটা চোখে পড়ল রাশেদের । গ্রামটা আর আগের মত নেই । গত ১৪ বছরে অনেক কিছু পাল্টেছে । মাটির সেই রাস্তা এখন শহুরে হাওয়ার ছোয়া পেয়ে ইট বিছানো রাস্তায় পরিণত হয়েছে । গ্রামে ঢোকার মুখেই বকুল চাচার সেই খড় ঘেরা চায়ের দোকান এখন চাটাইয়ের বেড়া আর টিনের চালের দোকানে রূপান্তরিত হয়েছে । বাড়ি যাওয়ার পথে আশে পাশের ঘর গুলো এখন আগের চেয়ে আরো ভালো আর মজবুত হয়েছে । গ্রামের মানুষগুলো ও আগের চেয়ে আরো স্বচ্ছল হয়েছে বলে মনে হল রাশেদের কাছে । নিজের বাড়ির কাছাকাছি আসতেই মাথাটা কেমন যেন ঘুরে উঠল রাশেদের । বুঝতে পারছে , এতদিন পর বাড়ি ফেরায় আবেগ তাকে দুর্বল করে দিচ্ছে । ঐতো তাদের দোচালা বাড়িটা দেখা যাচ্ছে । বাড়িটা সেই আগের মতই আছে । শুধু পুরাতন টিনগুলোর যায়গায় স্থান করে নিয়েছে নতুন টিন , সূর্যের আলো পড়ে চিকচিক করছে । সেই কঞ্চির বেড়া দেওয়া গেট , গেটের সামনে বেঁকে যাওয়া পেঁয়ারা গাছ , দোল খাওয়ার জন্য গাছের সাথে ঝোলানো মোটা দঁড়ি , গাছের পাশে গরু বাধার বাঁশের খুঁটি , গরুর খাওয়ার দেওয়ার চাঁড়ি সব আগের মতই আছে । ঐতো বাড়ির মাটি লেপা বারান্দায় পাটি বিছিয়ে বসে আছে রহমত শেখ । ফসল কাটার কাস্তেটা ধার দিচ্ছেন আর একটুখানি পর পর হাত দিয়ে ধার পরীক্ষা করছেন । চুলে পাক ধরে গেছে এতদিনে , শরীরটাও বুড়িয়ে গেছে । বাপকে দেখেই রাশেদের চোখ ভিজে উঠল । মাকে আশে পাশে কোথাও দেখতে পেল না রাশেদ । হয়ত রান্নাঘরে , রান্নায় ব্যাস্ত ।
বাড়িতে নতুন মানুষের আগমন টের পেয়ে মুখ তুলে তাকালেন রহমত শেখ , ততক্ষনে কাছাকাছি চলে এসেছে রাশেদ । এতদিন পর দেখেও নিজের ছেলেকে চিনতে এতটুকু ভুল হলনা তার । বাবার চোঁখ তার সন্তানকে চিনতে কখনোই ভুল করতে পারে না ।
কান্না ধরে রাখতে পারলেন না রহমত শেখ । কোনোমতে বারান্দা থেকে নেমে ছেলেকে বুকে জড়িয়ে নিতে দৌড়িয়ে আসতে লাগলেন রাশেদের দিকে . . . . . . ।

(চলবে)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×