somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেরা - শেষ পর্ব

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫.
তীব্র ঝাকি আর প্রচন্ড জোরে হর্নের আওয়াজে ঘুম ভেঙ্গে গেল রাশেদের । হঠাত্‍ করে বাসের সামনে একটা ভ্যান চলে আসায় বেশ শক্ত করে ব্রেক কষতে হয় ড্রাইভার কে । একটুর জন্য বেঁচে গেছে ভ্যান টা , ভ্যান আর ভ্যানের যাত্রীদের তেমন কোন ক্ষতি হয় নি ।

বিরক্ত হয়ে সময় দেখার জন্য হাত ঘঁড়িটার দিকে তাকালো রাশেদ , বন্ধ হয়ে গেছে । বড় কাঁটাটা ৯টার কাছে আর ছোট কাঁটাটা ৩ এর কাছে এসে থেমে গেছে । নির্ঘুম রাতের ক্লান্তি আর টেনশন ক্ষনিকের জন্য ঘুম এনে দিয়েছিল রাশেদের চোখে । আর তাতেই বাড়ি ফেরার স্বপ্নে বিভোর হয়ে গেছিল সে । কিন্তু সবই তো বাস্তব মনে হচ্ছিল তার কাছে । গ্রামের মেঠো পথ , নির্মল বাতাসে ফসলের মিষ্টি সুবাস , গাছের ডালের ফাকে ফাকে চড়ুই আর শালিকের কিচিমিচি শব্দ , মাটির সোঁদা গন্ধ সবটাই তো বাস্তব মনে হচ্ছিল । আর বাবা ? বাবার কান্না ভেজা চোঁখ , সেটাও কি স্বপ্ন ছিল ? আর ভাবতে পারল না রাশেদ , চোঁখ বন্ধ করে ফেলল । কিছুক্ষন থেমে থাকার পর আবার চলতে শুরু করল বাস ।

৬.
টাঙ্গাইলের কাছাকাছি আসার পর আবার থেমে গেল বাস । জানালা দিয়ে মাথা বের করে উকি দিয়ে সামনে দেখার চেষ্টা করল রাশেদ । সামনে আরও কয়েকটা বাস দেখা গেল , তার পরে আর কিছু বোঝা যাচ্ছে না । খানিকপরে বাসের হেল্পার এসে বলে গেল , সামনে পুলিশ চেকপোস্ট । বাস চেকিং হচ্ছে । ভেতরে ভেতরে ঘামতে শুরু করল রাশেদ । বাস যতই আগাতে থাকল চেকপোস্টের কাছে রাশেদের হার্টবিট ও বাড়তে শুরু করল । ভয়ের কি আছে , সাহস রাখ । নিজেকেই যেন প্রবোধ দিল রাশেদ । কিন্তু ভীতু তো সে ছিল না কোনোকালেই । তাহলে এখন ভয় পাচ্ছে কেন সে ? তবে কি স্বপ্নে বাবাকে দেখতে পাওয়ায় সে দুর্বল হয়ে গেছে !!

চেকপোস্টের কাছে চলে এসেছে বাস । দুজন পুলিশ উঠে এল বাসে । সামনে থেকে চেকিং করতে করতে এগিয়ে আসছে । আর মাত্র দুইটা সিট , তার পরেই পুলিশ পৌছে যাবে রাশেদের কাছে । দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলল রাশেদ , তাকে পালাতে হবে , কোনোমতেই ধরা পড়া যাবে না । কখনোই না ।
বাসের জানালা খুলেই লাফ দিয়ে নিচে নামল রাশেদ । তার পর দৌড় দিল রাস্তার পাশের গাছপালা লক্ষ করে । প্রানপণে ছুটতে লাগল রাশেদ , কাধের ব্যাগটা সে বাসেই ফেলে রেখে এসেছে । কোনোদিকে তাকানোর সময় নেই তার । পিছনে না তাকিয়েও সে বুঝতে পারছে বেশ কয়েকজন পুলিশ ছুটে আসতে তার পিছু পিছু । থামলেই ধরা পড়তে হবে । দৌড়ে সামনের আঁখের ক্ষেতে ঢুকে পড়ল রাশেদ । ক্ষেত থেকে বের হতেই পর পর তিনটা গুলির শব্দ পাওয়া গেল । গুলির শব্দে গাছে বসে থাকা একঝাঁক বুনো কবুতর ডানা ঝাপটে উড়ে গেল । মুখ থুবড়ে কর্দমাক্ত মাটির উপর পড়ে গেল রাশেদ । বুঝতে পারছে তার শরীর ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে , চোঁখের দৃষ্টিও ক্ষীণ হয়ে আসছে । হঠাত্‍ চোখের সামনে ভেসে উঠল সেই দৃশ্য , রহমত শেখ দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরল রাশেদকে । বাবার বুকে আশ্রয় পেয়ে ডুঁকরে কেঁদে উঠল রাশেদ । রহমত শেখ বলতে লাগলেন , 'বাপজান তুই এদ্দিন পর ফিরলি ? এতদিন পর তোর এই বুড়া বাপটার কথা মনে পড়ল ? তুই ক্যামনে ছিলি আমগোরে ছাইড়া ? বল বাপজান বল ?'
রাশেদ বিড়বিড় করে শুধু বলল , 'আমাকে ক্ষমা করে দিও বাবা । আমি এভাবে ফিরতে চাইনি তোমাদের কাছে । মাফ করে দিও আমাকে ।'
তারপর সব অন্ধকার হয়ে গেল চোঁখের সামনে ।

৭.
বাসে ফেলে যাওয়া ব্যাগ সার্চ করে জামা কাপড়ের সাথে কয়েকটি ককটেল , ককটেল তৈরির সরন্জাম , মোঃপুরের একটা মেসের ঠিকানা আর দুইটি চিঠি পাওয়া যায় । বাসার ঠিকানা মোঃপুরের হওয়ায় মোঃপুর থানায় ব্যাগটি হস্তান্তর করা হয় । থানার ইন্সপেকটর ইমতিয়াজ চিঠি দুইটি মোজাম্মেল হকের হাতে দেয় । একটি চিঠি তে রাশেদের সকল সহযোগীদের লিস্ট করে রেখে গিয়েছিল , সে হয়ত আগেই বুঝতে পেরে গিয়েছিল তার শেষ পরিনতি কি হতে পারে । আর ২য় চিঠিটি হল রাশেদের বাবাকে লেখা তার শেষ চিঠি । ২য় চিঠিটি ভাজ করে পকেটে ঢুকিয়ে রাখলেন মোজাম্মেল হক ।

পরের দিন দেশের সকল বড় বড় খবরের কাগজ ও পত্রিকা তে হেডলাইন লেখা হল , ''বিপুল পরিমান ককটেল ও ককটেল তৈরীর সরন্জামসহ ঢাকা থেকে পালানোর পথে নাশকতা সৃষ্টিকারী গ্রুপের সদস্য ও অন্যতম ককটেল সরবরাহকারী রাশেদ শেখ ওরফে ককটেল রাশু পুলিশের গুলিতে নিহত ।''

-------সমাপ্ত-------
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×