somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রেকিং নিউজ ! ব্রেকিং নিউজ !

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রেকিং নিউজ ! ব্রেকিং নিউজ !

শিরোনাম দেখে আগেভাগেই স্ট্যটাস পড়ার প্রতি উত্‍সাহিত হইয়েন না । আশে পাশে এত ব্রেকিং নিউজের ব্রেকফেল অবস্থা দেখে ব্রেকিং নিউজের সংজ্ঞাটাই ভুলতে বসেছি ।

''ব্রেকিং নিউজ ! এসএসসি ও এইচএসসির সাজেশন এখন পাওয়া যাচ্ছে অমুক পেইজে ।''

''ব্রেকিং নিউজ ! প্রতিদিন ২০০ টাকা আয় করতে লাইক দেন অমুক পেইজে ।''

''ব্রেকিং নিউজ ! প্রতিদিন একটি করে প্রেমের টিপস পেতে লাইক দিন অমুক পেইজে ।''

''ব্রেকিং নিউজ ! সুন্দর হওয়ার টিপস পেতে চোখ রাখুন অমুক পেইজে ।''

বর্তমানে ব্রেকিং নিউজ গুলোর অবস্থা এখন অনেকটা এমন ই । বিবর্তনের যুগে ব্রেকিং নিউজগুলো যখন রেডিও আর টিভি ছেড়ে ফেবুতেও আস্তানা গাড়ে ব্রেকিং নিউজগুলো তখন বিবর্তিত হয়ে এন্টারটেইনিং নিউজে পরিণত হয় ।

আগে কোনো বিশেষ বিশেষ ঘটনাগুলোর ব্রেকিং নিউজ হত আর এখন ফেবুর নিউজ ফিডে ৫ মিনিট পর পর ই ব্রেকিং নিউজ লেখা সমৃদ্ধ পোস্ট ভেঁসে ওঠে স্ক্রীনে । আরো কয়েকদিন পর ব্রেকিং নিউজ গুলোর অবস্থা হবে অনেকটা এরকমঃ

>জনৈক অফিসগামী যাত্রীর স্ট্যাটাসঃ 'ব্রেকিং নিউজ ! বহু কষ্টে বাসে উঠতে পারলাম ১ ঘন্টা ধরে লাইনে দাঁড়ায়ে থাকার পর ।'

>ভবঘুরে পথিকের স্ট্যাটাসঃ 'ব্রেকিং নিউজ ! পাবলিক টয়লেটে ঢুঁইকা কাম সারার পর দেখি বদনা নাই , প্লিজ হেল্প মি ।'

>ফাঁকিবাজ ছাত্রের স্ট্যাটাসঃ 'ব্রেকিং নিউজ ! ক্লাস ফাঁকি দিয়ে আজ সিনেমা দেখতে গেছিলাম । কি মজা !'

>রোডসাইড রোমিওর স্ট্যাটাসঃ 'ব্রেকিং নিউজ ! জলিকে আজ রাস্তায় দেখলাম । আমাকে দেখে কি হাসিটাই না দিল । আমার দিল তো খুশিতে আগডুম বাগডুম করতেছে ।'

>জনৈকা আয়না সুন্দরীর স্ট্যাটাসঃ '(আয়নার সামনে তোলা একটা ছবি আপলোড করে) Breaking News ! Guys , amake dekhte shundor lagche na ?

>পিকেটারের স্ট্যাটাসঃ 'ব্রেকিং নিউজ ! আজ আস্ত একটা দুইতলা বাসে আগুন লাগাইয়া দিছি । আমার তো পিকনিক পিকনিক ফিলিংস হইতেছে । ঐ তোরা কে কে ছিলি লাইক দে ।'

>এরশাদ কাগুর স্ট্যাটাসঃ 'ব্রেকিং নিউজ ! আমি ছাড়া সব বেঈমান , তাই আমি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ফিরিয়ে নিলাম । আমি এখন নিঃস্বার্থ ভালবাসা দেখতে যাব ।'

আর সবার ব্রেকিং নিউজ যাই হোক , ছোট্ট একটা ব্রেকিং নিউজের ঘটনা দিয়ে শেষ করি ।
''আমার ফ্রেন্ডলিস্টেড এক ছেলে দেখি সব স্ট্যাটাসের শুরুতেই 'ব্রেকিং নিউজ' লিখে তারপর লেখা শুরু করে । তো একদিন তাকে অনলাইনে পেয়ে জিজ্ঞেস করার উত্‍সাহ দমিয়ে রাখতে পারলাম না ।

>ভাই , মানুষ তো সাধারণত 'বিসমিল্লাহ' বা 'আসসালামুআলাইকুম' দিয়ে লেখা শুরু করে তা আপনি ব্রেকিং নিউজ দিয়ে শুরু করেন যে , কোনো নিউজ তো থাকে না ?
>কি আর করব বলেন ভাই , আমার স্ট্যাটাসে লাইক/কমেন্ট দুরে থাক কেউ পড়েও দেখে না , তাই এই পন্থা অবলম্বন করা । এখন লাইক না পেলেও কিছু ভালোমন্দ কমেন্ট তো পাই ।

আমি কিছুক্ষন হা করে স্ক্রীনের দিকে তাকিয়ে থাকলাম , অতঃপর লগআউট করে বের হয়ে আসলাম ।''

'জয় বাবা ব্রেকিং নিউজ ।'
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×