কঠিন বাস্তবতা
আজকে সকাল ১১ টায় বাসা থেকে বের হই ।মালিবাগ যাব এক বন্ধুর সাথে দেখা করার কথা ।বাসের জন্য দারিয়ে আছি ।কিছু পথের ছেলে মেয়ে আছে যারা সারাদিন এই রকম বাস স্ট্যান্ডে ঘূরাঘূরি করে, আর স্ট্যান্ডে দারিয়ে থাকা মানুষ জনের কাছে নানান রকমের বায়না করে টাকা পয়সা চায় । এই টাকে আমরা ভিক্ষাবৃতি বলে থাকি ।কখন আমরা দেই আবার কখন দূরদূর করে তারিয়ে দেই।
আজকে আমি যখন বাসের জন্য দারিয়ে আছি তখন খালি গায়ে একটা ছেরা প্যান্ট পরে একটা ছেলে বাস স্ট্যান্ডে দারিয়ে থাকা লোক জনের কাছে টাকা চাইছিল । কয়েক জন কিছু টাকা পয়সা দিল কয়েক জন ফিরিয়ে দিল এর মধ্য কয়েক জন ধমক দিয়ে তারিয়ে দিল ।ছেলেটা অসম্ভব ধৈয্য ধরে মানুষ কে বিরক্ত করে যাচ্হিল। এর মধ্যে একটা লোক কে সে বারবার বিরক্ত করছিল লোকটা মনে হয় পন করছে যে একটা টাকাও দিবেন না । শেষে লোকটার মধ্যে পশু বৃত্তি জাগ্রত হল সে পথ শিশু টাকে একটা কষে চর মারলেন ছোট্ট ছেলে টা এই ধাক্কা সহ্য করতে না পেরে পাশের বিদুৎ তের খুটির সাথে ধাক্কা খেল । সাথে সাথে মাথা ফেটে রক্ত বের হতে লাগল কয়েক জন এগিয়ে আসল ছেলে টিকে সাহায্য করতে ।আর কয়েক জন ঐ মানুষ রূপি জানোয়ার টাকে বাহ বা দিল যে কাজ টি মোটেও খারাপ হয় নি । কয়েক জন এর প্রতিবাদ করল তবে এই ছেলে টিকে সাহায্য করতে খুব কম লোকই এগিয়ে এল এম্ন সময় আমার বাস চলে আসল । আমার আর শেষ দেখা হল না ।অসহায় ছেলে টার কি হল। বাসে বসে চিন্তা করলাম এই টাই কি আমার স্বাধীন বাংলাদেশ । যে বয়সে তাদের স্কুলে যাবার কথা সে বয়সে তারা করছে ভিক্ষাবৃতি ।তাদের প্রতি কি আমাদের বা আমাদের সরকারের কোন দায়িত্ব নেই ? আর আমাদের মত সাধারন মানুষ ভেবেই বা কি করবে সাদ থাকলেও সাধ্য বলে তো একটা কথা আছে ।তবে আমরাও পারব কারন সব সাধারন মানুষ গুলো যদি এক হয়ে যায় তখন আর তা সাধারন থাকবে না অসাধারন রূপ লাভ করবে । আশা করি আমার সাথে আপনারা সবাই এক মত পোষন করবেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




