somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাকাশে বিরল ঘটনা

০৬ ই জুন, ২০১২ সকাল ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাল মহাকাশে বিরল ঘটনা

চাঁদ সূর্য পৃথিবী একই সরল রেখায়আসার ঘটনা নতুন নয়। পৃথিবীতে এ ধরনের মহাজাগতিক ঘটনায় প্রতিবছরকয়েকবার প্রত্যক্ষ করা যায়। এর ফলে কখনও চন্দ্রগ্রহণ আবার কখনও সূর্যগ্রহণ হয়ে থাকে। কিন্তু এবার এক অন্য ধরনের গ্রহণ হতে যাচ্ছে আগামিকাল, মঙ্গলবার। বিজ্ঞানীরা একে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হিসেবে উল্লেখ না করলেও এটাকেও এক ধরনের গ্রহণ বলছেন। আর তা হলো শুক্রগ্রহের অতিক্রমণ। মহাকাশের যাত্রাপথে সূর্যকে অতিক্রম করবে শুক্র। সে সময় সূর্যের ওপর শুক্রের যে ছায়াপড়বে তা আগামী ৫ ও ৬ জুন দেখা যাবে পৃথিবী থেকে। বিরল এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে বিশ্বজুড়ে চূড়ান্ত তৎপরতা মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে। কারণজোড়ায় এই অতিক্রমের ঘটনা ঘটলেও,তা ঘটে একশো বছরেরও বেশি সমযের ব্যবধানে।
মঙ্গলবার উত্তর ও দক্ষিণ আমেরিকার মানুষ এই দৃশ্য দেখতে পাবেন। ইউরোপ ও এশিয়ায় এই বিরল দৃশ্য দেখা যাবে বুধবার সকালে। আলাস্কা, হাওয়াই, রিং অফ ফায়ার অঞ্চল থেকে এই দৃশ্য দেখা যাবে। কেউ সূর্যোদয়ের সময়, কেই সূর্যাস্তের সময় দেখতে পাবেন। প্রশান্ত মহাসাগরের মাঝ বরাবর অঞ্চল থেকে পুরোটাই দেখা যাবে। বিরল মহাজাগতিক এই ঘটনা দেখা যাবে পশ্চিমবঙ্গ থেকেও।
শুক্রের সূর্য অতিক্রমের পরবর্তী দৃশ্য দেখা যাবে ২১১৭ সালে। বিরল মহাজাগতিক দৃশ্য। সূর্যের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে ছোট্ট একটি কালো ছায়া। শুক্র যখনসূর্যকে অতিক্রম করে, সেসময় ওই ছায়া পড়ে সূর্যের গায়ে। আর সেই বিরল দৃশ্য বিশ্ববাসী তখনই দেখতে পান, যখন নিজের যাত্রাপথে শুক্র পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে। বিজ্ঞানীরা বলছেন, সূর্যগ্রহণের সময় চাঁদের ছায়া পৃথিবীতে এসে পড়ে। পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্যের পারস্পরিক একটি বিশেষ অবস্থানের কারণে চাঁদের ছায়া সূর্যকে ঢেকে দিতে সক্ষম হয়। কিন্তু এক্ষেত্রে শুক্রের ছায়া সূর্যকে ঢাকতে পারে না। এতে সূর্যের বুকে কালো বিন্দুর মতো মনে হবে। কিন্তু এক্ষেত্রে শুক্রগ্রহের বিন্দুর মতো ছায়া তৈরি হলেও তার কোন প্রভাব পৃথিবীতে এসে পড়বে না।
তবে পৃথিবী ও সূর্যের মাঝ দিয়ে অতিক্রমের সময় মনে হবে সূর্যের বুকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে শুক্র। বিজ্ঞানীরা বলছেন, সৌরজগতে শুধু শুক্র আর বুধের ক্ষেত্রে এ ধরনের চলন দেখা যায়। কারণ দু’টোর কক্ষপথই পৃথিবী ও সূর্যের মধ্যে দিয়ে গিয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, গ্রহের কক্ষপথ উপবৃত্তাকার হলেওশুক্রের কক্ষপথ প্রায় গোলাকার। সূর্য থেকে শুক্রের দূরত্ব পৃথিবীর চেয়েও কম। গ্রহটিকে কেবল সূর্যোদয়ের কয়েক ঘণ্টা আগে এবং সূর্যাস্তের কয়েক ঘণ্টা পরে দেখা যায়। শুক্র যখন তার উজ্জ্বলতম অবস্থায় থাকে তখন দিনের বেলায়ও একে দেখা যায়। চাঁদছাড়া শুক্রগ্রহই একমাত্র জ্যোতিষ্ক যা পৃথিবীর আকাশ থেকে রাত এবং দিন উভয় সময়েই দেখা যায়।অন্ধকার আকাশে দৃশ্যমান শুক্রগ্রহ দেখতে অনেকটাই তারার মতো জ্বলজ্বলে হয়ে থাকে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×