আপনারা ইতোমধ্যে জেনে গেছেন মেডিকেলে আর
ভর্তি পরীক্ষা হচ্ছে না। সরকার
এসএসসি এবং এইচএসসির জিপিএর
ভিত্তিতে করে সরকারী মেডিকেল
কলেজগুলোতে ছাত্র-
ছাত্রী ভর্তি করাবে। এটা এই ডিজিটাল সরকারের
একটি হঠকারী থুক্কু
একটি যুগান্তকারী সিদ্ধান্ত।
এতে করে সরাকারের
অনেক ব্যয়
কমবে যা দিয়ে প্রমত্তা পদ্মার উপর
একখানা দুইতলা সেতু হবে।
গোপনসূত্রে জানা গেছে সরকার
তাদের ব্যয়
সংকোচনের জন্য আরো বেশ কিছু
বিষয়ে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসির জিপিএর
ভিত্তিতে সিদ্ধান্ত নিবে।
যেমনঃ
◙সরকারী কর্মকর্তা নিয়োগের
ক্ষেত্রে বিসিএস
পরীক্ষার পরিবর্তে এখন এসএসসি-এইচএসসির
জিপিএ দেখা হবে।
তবে কোটাগুলোর
ব্যাপারে সরকারের উচ্চ
পর্যায়ের নীতি-
নির্ধারণী মহল এখনো কোন সিদ্ধান্তে পৌঁছাতেপারে নি।
◙বিয়ের ক্ষেত্রেও জিপিএ
দেখা হবে। যাদের
ইংরেজিতে জিপিএ ৫ নেই
তারা সিটি কর্পোরেশেন
এলাকার মেয়ে বিয়ে করতে পারবে না।
◙বাচ্চা নেয়ার ক্ষেত্রে বাবার
এসএসসি-এইচএসসির
জিপিএর যোগফল ৯ কিংবা তদুর্ধ
এবং মায়ের
গার্হস্থ্য অর্থনীতিতে জিপিএ ৫সহ মোট জিপিএ ৯
কিংবা তদুর্ধ থাকতে হবে।
◙মারা যাওয়ার পর যারা ডাবল
গোল্ডেনধারী শুধুমাত্র
তাদেরকেই আজিমপুর
কবরস্থানে কবর দেয়া হবে। ◙সরকারী দল এবং বিরোধী দলের
সংস্কারপন্থীদের
দাবি জাতীয় নির্বাচনও
যাতে জিপিএর ভিত্তিতে হয়
যদিও মূল ধারার নেতারা এই
দাকে ধোপে টিকতে দেন নি। ◙সরকার আরো সিদ্ধান্ত
নিয়েছে ব্যাঙ্কে অ্যাকাউন্ট
খুলতে হলে অ্যাকাউন্টিঙে জিপিএ
৫ থাকতে হবে।
তবে সরকালদলীয় এমপির আত্নীয়-
স্বজনদের জন্য এ নিয়ম শিথিল যোগ্য।
◙বোটানিক্যাল
গার্ডেনে ঢুকতে হলে বোটানিতে জিপিএ
৫
থাকতে হবে।
◙চিড়িয়াখানায় ক্রমবর্ধমান পর্যটকদের চাপ
কমানোর জন্য সরকার সিদ্ধান্ত
নিয়েছে প্রাণিবিজ্ঞানে জিপিএ
৫
না থাকলে চিড়িয়াখানায়
ঢুকতে দেয়া হবে না। ◙যারা গণিতে জিপিএ ৫পায়
নি তাদের বইপত্র,
জামা-কাপড় গণিমতের মাল
হিসেবে গণ্য হবে।
◙যেসব কৃষক কৃষিশিক্ষায় জিপিএ
৫ পেয়েছে শুধুমাত্র তাদের ধানই
নায্যমূল্যে কেনা হবে।
◙যারা ফিজিক্সে জিপিএ ৫ পায়
নি তাদেরকে ফিজিতে নির্বাসনে পাঠানো হবে।
◙রসমালাই যারা পছন্দ
করে তারা যদি রসায়নে জিপিএ ৫ না পায়
তবে তারা আর রসমালাই
খেতে পারবে না।
◙যাদেরকে প্রায়শ
বাংলা বাজার
এবং বাংলা মোটরে আসা যাওয়া করতে হয় তারা যাতে বাংলায় জিপিএ
৫পাওয়ার প্রমাণপত্র
সাথে রাখে নতুবা তাদেরকে এই
দুই এলাকায়
ঢুকতে দেয়া হবে না।
◙সাইকেল চালাতে হলে সাইকোলজিতে জিপিএ৫
থাকতে হবে তবে যাদেরমোটর
সাইকেলের
পিছনে ছাত্রলীগ লেখা তারা এই
ঘোষণারআওতামুক্ত ।
◙মসজিদে সামনের দুই কাতারে নামাজ আদায়
করতে হলে ইসলাম শিক্ষায়
অবশ্যই জিপিএ ৫
থাকতে হবে।
◙পৌরসভার ভিতর
জায়গা কিনতে হলে পৌরনীতিতে জিপিএ ৫
থাকা বাধ্যতামূলক।
◙যে কোন ম্যাজিক শোরটিকেট
সামাজিক
বিজ্ঞানে জিপিএ ৫
প্রাপ্তরা ফ্রি পাবে। ◙অর্থনীতিতে জিপিএ ৫
প্রাপ্তদেরকে এখন
থেকে অর্থোপেডিশিয়ানর
া ফ্রি চিকিৎসাদিবেন।
◙পাতিহাঁস
পালতে হলে ইতিহাসে জিপিএ ৪এবং রাজহাঁস
পালতে হলে ইতিহাসে জিপিএ
৫থাকা বাধ্যতামূলক।
◙কারাগারের যেসব আসামীর
যুক্তিবিদ্যায় জিপিএ ৫
আছে তাদেরকেমুক্তি দেয়া হবে। ◙ লাস্ট বাট নট দ্যা লিস্ট,
যদি কোন
নায়িকা শাকিব খানের
সাথে সিনেমা করতে চান
তবে তাকে পরিসংখ্যানে জিপিএ
৫ থাকতে হবে (সংগ্রহ ও সংযোজন)
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




