আজ ২৬ রমজান। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর আজ দিবাগত রাত। আজ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মহিমান্বিত এ রাতের রহমত বর্ষিত হতে থাকবে গোটা বিশ্বের সকল মানুষের ওপর। বিশ্বের কোটি কোটি মুসলমান এ রাত ইবাদত-বন্দেগি, জিকির-আসকার ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে উদযাপনকরবে। এ রাত পাওয়া সৌভাগ্যের বিষয়। লাইলাতুল অর্থ মহিমান্বিত রাত। এ রাতের মর্যাদা ও গুরুত্ব অনেক বেশি। এ রাত হাজার মাসের চেয়ে উত্তম হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন।মূলত এ রাতে পবিত্র কোরআন মজিদ নাজিল হয়েছে বলেই এ রাতের এত মর্যাদা। আর এ রাতের কারণেই পবিত্র রমজান মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আবু বকর আল আররাক বলেছেন, এ রাতেরনাম কদর রাত রাখা হয়েছে এ জন্য যে, যে লোক মূলত মানমর্যাদাসম্পন ্ন নয় সে যদি এ রাতকে যথাযথভাবে গ্রহণ করে ও জাগরণ করে আল্লাহর ইবাদত করে তাহলে সেও মর্যাদাবান ও সম্মানিত হবে।
আল্লাহ রাব্বুল আলামিন সুরা আল কদর নামক একটি সুরা নাজিল করে বলেছেন, 'নিশ্চয়ই আমি তা (আল কোরআন) লাইলাতুল কদরে নাজিল করেছি। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল ক
দ
র হল হাজার মাসের চেয়ে উত্তম। এ রাতে ফেরেশতা রুহ (জিব্রাইল, মিকাইল, ইস্রাফিল, আজরাইল) আসে আল্লাহ তায়ালারনির্দেশে অসংখ্য, অগণিত রহমত নিয়ে, তারা শান্তি বিতরণ করে। ফজর পর্যন্ত এভাবে চলতে থাকে।
গোটা রমজানের মর্যাদা বৃদ্ধি পেয়েছে পবিত্র লাইলাতুল কদরকে ঘিরে। আর এই লাইলাতুল কদর সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে অনেক বর্ণনা এসেছে। তবে কোথাও নির্দিষ্টভাবে লাইলাতুল কদরের রাত নির্ধারণ করা হয়নি। হাদিসে বলা হয়েছে, রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করার জন্য। বিশিষ্ট হাদিস বিশারদ ও ফিকাহ শাস্ত্র বিশারদগণ বিভিন্ন যুক্তি দিয়ে ধারণা করেছেন যে, পবিত্র লাইলাতুল কদর রমজানের ২৭ তারিখ রাতেই হতে পারে। এ জন্য এ রাতকে লাইলাতুল কদর হিসেবে মুসলমানগণ পালন করেন। আর সুনির্দিষ্টভাবে এ রাতকে চিহ্নিত করতে না পারায় এ রাতের মর্যাদা হাসিল করার জন্য মুমিন বান্দাগণ ইতিকাফে বসেন। —

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




