এখন সময় একলা কাটে - ইমরান বেলাল
= = = = = = = = = = = = = = = = =
যখন সবাই ভোরবেলাতে
ঘুমের ঘোরে থাকে
তখন সময় একলা কাটে;
যখন দেখি বন্ধুরা সব
বান্ধবীদের নিয়ে রিকশাতে ঘুড়তে থাকে
তখন সময় একলা কাটে;
যখন দেখি টোনাটুনিরা
ভার্সিটিতে হাত ধরে বসে থাকে
তখন সময় একলা কাটে;
যখন দেখি কপোত-কপোতিরা
লং-ড্রাইভে ঘুড়তে থাকে
তখন সময় একলা কাটে
©স্বত্ব কপিরাইট: ইমরান বেলাল
লিখেছিলাম: ৩০ শে জুন, ২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


