somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়া করতে যাইতাছেন, আগে এইটা পড়েন, ভাইয়াদের জন্য পরামর্শ পোষ্ট

২৫ শে মার্চ, ২০১১ রাত ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেসব ভাইয়েরা বিয়া করার কথা ভাবতেছেন, তাদের জন্য এই পোষ্ট। আপারা একটু দুরে থাকেন, এইসব জাইনা ফেললে আখেরে আপনাদেরই ক্ষতি। ভাইরে একটু সুযোগ দেন আপনেরে খুশী রাখতে। ইগনোরেন্স ইজ ব্লিস - সংসারের চেয়ে এইটার ভালো এক্সাম্পল নাই। এইগুলা সবই পরীক্ষিত উপায়, সেজন্য নিশ্চিন্তে চালাইতে পারেন।

১। সরি বলা শিখেন - যেই পুরুষ যত ভালো সরি বলতে পারে সেই তত সুখি। যতই চেষ্টা করেন এমন স্বামী হইতে পারবেন না, যার উপর বউ ক্ষেপে না। সারা জীবন যেইভাবে চইলা আসছেন, বিয়ার পরে তেমনি চলতে গেলে বউ খেপবো। অনেক সময় এমন কারনে খেপবো যেই কারনটাই খুইজা পাবেন না। বউরে যতক্ষনে বুঝাইবেন আপনার মনে কোন ময়লা নাই, আপনে ঠিক কাজই করছেন, তার চেয়ে অনেক তাড়াতাড়ি মিটমাট করতে পারবেন সরি বইলা। সরি বলনের কায়দা হইলো কোন এক্সকিউজ দিবেন না, সব দোষ নিজের বইলা স্বীকার করেন। তাহইলে আপা আর বেশিক্ষণ রাগ কইরা থাকতে পারবে না। ভাইয়েরা কি বেশি ঠইকা যাইতেছেন মনে হইতেছে, ধৈর্য্য ধরেন।

২। বোকা থাকাই ভালো
- আপার সাথে এমন ভাব ধরবেন যেন আপনে অনেক বোকা। আগে বুদ্ধিমান থাকলেও আপারে ভালোবাসার পর থেইকা মাথা মহাশূণ্যের মত হইয়া গেছে। আপারে যদি বিশ্বাস করাইতে পারেন আপনে বোকা অনেক ঝামেলা থেইকা বাইচা যাবেন।

৩। ভালো শ্রোতা হন - আপা যা কইতে চায় সব শোনেন। কোন সমস্যার কথা কইলে সমাধান দিতে লাফায় পইড়েন না, আপা আপনার সমাধান জানার জন্য সমস্যা কয় নাই। আপা কেমনে সমাধান করতে চায় সেটাই শোনেন। একটা কথা মাথায় রাইখেন, শোনা মানে কথা কান দিয়া ঢুকানো, কথা মত কাজ করা না।

৪। ভালোবাসি বলতে কিপ্টামি করবেন না - কারনে, অকারনে বলেন ভালোবাসি। আপারে বোঝান তারে ছাড়া আপনে কত অসহায়। সব কথার কারুকাজ। কথা কইতে তো কোন খরচ নাই।

৫। নিজে যা ভালো বুঝেন তাই করেন - আপার পরামর্শ নেন, তার সব কথা শোনেন। এরপরে সব মিলায়া নিজের কাছে যেইটা সবচেয়ে ভালো মনে হয় সেইটাই করেন। আপার সাথে মিলতে হবে এমন কোন কথা নাই। আপা রাগ করতে পারে। তখন আবার পয়লা রুলে ফেরত যান। সরি কোনদিন পুরান হয় না, যদি ঠিকমত কইতে পারেন।

৬। বউরে রেসপেক্ট করেন - বউরে তো ভালোবাসবেনই, কিন্তু একটা মানুষ হিসাবে রেসপেক্ট করাটা জরুরী। তার স্যাক্রিফাইস অ্যাকোনলেজ করেন। আপা যেন মনে করে, উনিই আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ।

৭। মাতব্বরি কমান, নিজেরে স্বাধীন ভাবতে দেন - সব কিছু বইলা করানোর চেষ্টা কইরেন না। বিয়ার আগেই আপনার কাছে কোনগুলা গুরুত্বপূর্ণ সেইটা আপারে জানান। এরপরে আপারে এর বাইরে সব কিছুতে নিজের মত কইরা ডিসিশন নিতে দেন। কিন্তু আপনে যেগুলার কথা বলছিলেন সেইগুলার ব্যপারে অবশ্যই মনে করাইবেন। কিন্তু এই লিস্টটা আবার এত বড় কইরেন না, যে আপা মনে করে সব ব্যপারেই আপনে নাক গলান। আপনে মাতব্বরি করতেছেন মনে করলেই সারছে।

এরপর বাকি আল্লাহ ভরসা। বিসমিল্লাহ বইলা দিল্লীকা লাড্ডু খাইয়াই ফালান। বদহজম না হইলে এর চাইতে ভালো আর কিছু নাই।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১১ ভোর ৫:৪০
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×