
গান: তুই নিরুপম আমার চোখে
-- শ্রাবণ আহমেদ
.
তোরে দেখেছি আমি বৃষ্টিস্নাত দুপুরে
ক্যাম্পাসের এক কোণে
টিনের ছাউনিতে।
তোরে দেখেছি আমি ত্তপ্ত রৌদ্র মাঝে
ছাতা হাতে ক্যান্টিনের
বারান্দাতে।
তুই নিরুপম আমার চোখে
ঘুম হয়ে আসিস অহর্নিশ।
চুলে বেণী তোর উদাস করা গন্ধে
মন থাকে মাতাল আমার।
তোর নরম হাতের একটু ছোয়া পেতে
মনটা চাই যে বারে বার।
তুই চেতনায় নয় কল্পলোকে
এসে একটু ছুয়ে দিস।
তুই নিরুপম আমার চোখে
ঘুম হয়ে আসিস অহর্নিশ।
হাসি যেন তোর ঘোর জড়ানো মায়া
পাগল করে তা আমায়।
তোর ছোট্ট মিষ্টি কথার প্রেমে পড়ে
আমি এখন উন্মাদপ্রায়।
তুই দূরে দূরে না থেকে
কাছে এসে পাশে থাকিস।
তুই নিরুপম আমার চোখে
ঘুম হয়ে আসিস অহর্নিশ।
তোর ঐ রাগান্বিত চেহারার ভাজে
লুকিয়ে থাকে হাসি।
মনে জাগে আমার এক নিদারুন ভয়
তোকে খুব ভালোবাসি।
রংধনুর মতো ভালোবেসে
তুই একটু রাঙিয়ে দিস।
তুই নিরুপম আমার চোখে
ঘুম হয়ে আসিস অহর্নিশ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




