somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

শ্রাবণ আহমেদ। ট্রেইনার অব "উই আর স্টুডেন্টস" ঢাকা।

আমার পরিসংখ্যান

শ্রাবণ আহমেদ
quote icon
কবি ও লেখক
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

এই বুঝি শীত এলো

লিখেছেন শ্রাবণ আহমেদ, ২০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৪

এই বুঝি শীত এলো
পশ্চিমে হাওয়া বয়।
গরমের বাহাদুরি
আর নয় আর নয়।
কোথা আছে লেপ কাঁথা?
বের কর বের কর।
দেরি হলে শীত বুঝি
বলে বসে "ধর ধর।"
গাছগুলো পাতাহীন
মড়মড়ে পথ তাই।
শীতের এ আগমনে
ঘরে আর মন নাই।
কাক ডাকা ভোরে উঠে
কুয়াশায় হেঁটে রোজ,
বাড়ি ফিরে খেঁজুরের
রস দিয়ে হবে ভোজ।
হাত দুটি গুটিসুটি
পকেটের কিনারায়।
শীত এলে সহজেই
এই সুখ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৯ বার পঠিত     ০ like!

ধরতে তারে পাইনে

লিখেছেন শ্রাবণ আহমেদ, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৮

রাতের জমিনে জ্যোৎস্না নেমেছে ধরতে তাঁরে পাইনে।
আমি ধরতে তাঁরে পাইনে।
সে যে সকল আঁধার সরায়ে দিছে
আমার খবর লুকায়ে নিছে।।
সংকটে আজি সহসা এসে চায়নে কিছু চায়নে।
আমি ধরতে তাঁরে পাইনে।
— শ্রাবণ আহমেদ বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৪৫ বার পঠিত     ১ like!

নাটের গুরু

লিখেছেন শ্রাবণ আহমেদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১০

দেশের ভালো দশের ভালো, ভালোর বাপে গোল্লায় যাক।
কোন দিকে হয় নিজের ভালো, সেই দিকেতে বাজাই ঢাক।
দাম বেড়েছে গ্যাস জ্বালানীর তাতে আমার ছিঁড়ল বাল।
আমি হলেম 'বাবার' বাবা, বেঁচবো 'বাবা' চিরকাল।
কাঁচামালের বাজার আগুন, আমার ঘরে এসি ফ্যান।
গরীব শালায় মরুক পঁচে, থামুক তাদের ঘ্যানর ঘ্যান।
আমার আবার চিন্তা কি বা, পাতি নেতায় চাটছে পা।
হুকুম... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৭০ বার পঠিত     ০ like!

চোরেতে দেশ নষ্ট

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২০

চোরেতে দেশ নষ্ট
মা*গী*তে সমাজ নষ্ট
হিজরাতে নষ্ট পরিবেশ।
চোখেরই পলকে
পলকে ঝলকে
ধ্বংস আমার দেশ।
— শ্রাবণ আহমেদ বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৬৩ বার পঠিত     ০ like!

আগাছায় দেশ ছেয়েছে

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:১৩

আগাছায় দেশ ছেয়েছে
কুমিরে মাছ খেয়েছে
বেতালে গান গেয়েছে
ক্ষতি কারো হয়নি বটে।
রাজাদের বউ বেড়েছে
নটীদের আয় কমেছে
রিলসে ভীড় জমেছে
প্রজারা সব গেছে চটে।
দেশের গুয়া যাচ্ছে মারা একই ধারায় সারাবেলা।
মন্ত্রীরা সব করছে চুরি বাড়ছে ভুড়ি খাচ্ছে দোলা।

অফিসের কাজ নড়ে না
ফাইলে সই করে না
ঘুষেতে পেট ভরে না
মসজিদে তার সামনের আসন।
বকুলে ঘ্রাণ আসে না
প্রেমেতে প্রাণ হাসে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪১ বার পঠিত     ১ like!

ইচ্ছেরা আকুল

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৩

মন যদি হয় প্রেম ভ্রমরা, প্রেম যদি হয় ফুল।
তবে মনের সাথে প্রেমের ভাবে ইচ্ছেরা আকুল।
— শ্রাবণ আহমেদ বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৬৫ বার পঠিত     ০ like!

তাহলে কিসের এত বড়াই?

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৩

জীবন কত্ত ছোটো!
এই ছোট্ট জীবনটাকে নিয়ে আমরা
কতই না বড়াই করি।
অথচ হুট করেই একদিন এই জীবনটা হারিয়ে যাবে।
পৃথিবীতে কত রাজা, মহারাজারা এসেছেন। কত জ্ঞানী গুণী, মনীষীরা এসেছেন।
তারাও একদিন হারিয়ে গেছেন।
তাহলে কিসের এত অহংকার,
কিসের এত বড়াই?
— শ্রাবণ আহমেদ বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬১ বার পঠিত     ০ like!

রাতের আঁধারে কাঁদিছে যাঁহারা তাঁহাদের খোঁজ পিছে

লিখেছেন শ্রাবণ আহমেদ, ৩০ শে মে, ২০২৬ রাত ১২:৪১

বিত্তবানের সুখের সায়রে দুঃখের তরী মিছে।
তাঁরা, যাঁহাদের কাছে শত সুখ আছে তাঁহাদের দাম দিছে।
রাতের আঁধারে কাঁদিছে যাঁহারা তাঁহাদের খোঁজ পিছে।
তাঁরা, যাঁহাদের ঠোঁট হাসিতে মাতিছে তাঁহাদের খোঁজ নিছে।
— শ্রাবণ আহমেদ বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৯১ বার পঠিত     ১ like!

রামিসারা লাশ হয় রোজ চারিদিক।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ২১ শে মে, ২০২৬ রাত ২:২১

ফুলগুলো ঝড়ে যায়, হয়ে যায় লাশ।
এই দেশের আইনে সব উপহাস।
কিছুই হয়নি যেন সব স্বাভাবিক।
রামিসারা লাশ হয় রোজ চারিদিক।
— শ্রাবণ আহমেদ বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৬৬ বার পঠিত     ১ like!

আল্লাহ কি শুধু মক্কায় রয়?

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৬ ই মে, ২০২৬ বিকাল ৪:৪৯

মক্কা গিয়ে "আল্লাহ খোঁজো" আল্লাহ শুধু মক্কায় রয়?
পাশের ঘরে ভুখা জাগে নিভৃতে তার রাত ফুরোয়।
পাশের ঘরের ভুখা জানে রাত কিভাবে প্রভাত হয়!
— শ্রাবণ আহমেদ বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৬৯ বার পঠিত     ০ like!

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা কিছুই বুঝতে পারছি না।

মানুষের জীবন থেকে সময়গুলো যেন খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।
যেখানে আমাদের পূর্ব পুরুষদের গড় আয়ু ছিল ৯০-১০০ বছর।... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     ০ like!

তোমার যুগল আঁখি

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১২ ই মে, ২০২৬ রাত ১২:২৭

পৃথিবীতে যত মাদক রয়েছে নিষিদ্ধ তার সবি।
নিষিদ্ধ কেন হয়নিকো তবে তোমার যুগল আঁখি?
— শ্রাবণ আহমেদ বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৭৮ বার পঠিত     ১ like!

তোমার যত গোপন দাগ

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৮ ই মে, ২০২৬ রাত ১:০০

তোমার যত গোপন দাগ রোজই দেখে স্নানের জল।
তাহলে সেই দাগগুলো আর গোপন রইলো কই?
মুখোশধারী মানুষগুলো ‘দেখতে মানুষ’ অবিকল।
লোক ঠকিয়ে ‘সন্ন্যাসী বেশ’ ধরবে অবশ্যই।
— শ্রাবণ আহমেদ বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০১ বার পঠিত     ২ like!

অসভ্যদের আছে কি আর মান সম্মান?

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৯:৪১

মনুষ্যত্ব বিকিয়ে ধরো সাধু সাজ।
আসলে তো তুমি হলে আস্ত এক ভণ্ড।
হারায়েছো সবখানে তোমার সকল লাজ।
শুয়োরের মতো তুমি জানোয়ার অখণ্ড।
পাপেতে মিশিয়া গাও পুণ্যের গান।
অসভ্যদের আছে কি আর মান সম্মান?
— শ্রাবণ আহমেদ বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     ১ like!

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার থেকে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে চলবে,
একদম প্রয়োজন ছাড়া তার সাথে আলাপ করবে না,
তোমার নিজের এক্টিভিটি তার সামনে গোপন রাখবে,
কারণ, এই... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৬৩ বার পঠিত     ১ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬০৬৩৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ