প্রাণের পাবনা
০৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালোবাসারই পাবনা
--- শ্রাবণ আহমেদ
জন্মভূমি তুই যে আমার
হৃদয়েরই এক অংশ।
তোর তরেতে ঠাঁই না পেলে
হবো যে আমি ধ্বংস।
তোর হৃদয়ে কত স্মৃতি
জমা হয়ে আছে মোর।
তোর নামে করেছি কত
অচেনা অজানা সুর।
তুই যে আমার হৃদস্পন্দন
ঘন নিশ্বাসের হাওয়া।
তোরই তরে রাখলে মাথা
অমৃত হয়রে পাওয়া।
তোর তরে খেলেছি কত
রকমারি সব খেলা।
মাঠের শেষে বসে কত
দেখেছি রঙিন বেলা।
জন্মভূমি তুই যে আমার
ভালোবাসারই পাবনা।
তোরই দর্শন পেলে আমার
থাকে না কোনো ভাবনা।
মেন্টালেরই মাঠে বসে
আড্ডা দিয়েছি কত।
পুরোনো সব স্মৃতি আছে
সেখানে শত শত।
এডওয়ার্ডের ক্যাম্পাসের সেই
পুরোনো করিডরে।
ঘুরে বেড়িয়েছি কত
বড় ভাইয়ের হাত ধরে।
বায়না করে খেয়েছি রোজ
প্যারাডাইসের মিষ্টি।
অবাধ্য হয়ে ভিজেছি
বর্ষিত হলে বৃষ্টি।
শিলাইদহের তীরে বসে
কেটেছে কত বেলা।
প্রতি বৈশাখে জমেছে
কাশীপুরের সেই মেলা।
রেল লাইনের পাথরগুলো
পড়ে আছে তেমনই।
বদলে গিয়েছে রঙিন দিন
হারিয়েছে রমণী।
সব গানে খুঁজে পাই আমি
পুরোনো সুরের বাজনা।
জন্মভূমি তুই যে আমার
ভালোবাসারই পাবনা।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে...
...বাকিটুকু পড়ুন
একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার...
...বাকিটুকু পড়ুন