somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুভূতি ও পরাবাস্তব বাদুড়

২৭ শে মে, ২০১০ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঝুম সন্ধ্যা। চারপাশে নিরবতা ভর করতে শুরু করেছে, মানুষগুলি অলিগলি,আঁকাবাকা, সরু, প্রসস্ত, শুনশান...... বিভিন্ন ধরনের রাস্তা ধরে হেঁটে চলেছে তাদের অনুভূতিগুলোর পদচ্ছাপ এঁকে এঁকে। মাথার উপরে ঝুলে থেকে দেখি, ওদের ফেলে যাওয়া নিয়ন আলোর মতো উজ্জ্বল, লাল, নীল, সবুজ, কাল,, বিভিন্ন রঙের এসব অনুভূতিকে। যদিও আমরা সেভাবে কিছুই দেখতে পাইনা, তবু অনুভূতিগুলিকে স্পষ্ট দেখতে পাই!

হ্যা আমি, আমরা সেই ঝুলে থাকা দল, যাদের তোমরা বাদুড় বলো!!

আমরা ক্রমশ ঝুলে থাকি, আমাদের চোখগুলি তোমাদের দিকে ফিরিয়ে, আমরা তোমাদের প্রতিনিয়ত দেখে চলি...... তোমাদের অনুভূতিগুলিকে স্পষ্ট দেখতে পাই। এই মাত্র যেই ছেলেটি সারাদিন হাড়খাটুনি খেটে ঘরে ফিরল তার হতাশা গুলো সে ফেলে রেখে যাচ্ছে পায়ের প্রতিটি ছাপে, সেগুলিকে স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা সবাই, উচ্চ কম্পাঙ্কে নিজেদের মধ্যে সেগুলো ছড়িয়ে দিচ্ছি, অনুভূতিগুলো!

মাথার চারপাশে যা কিছু আছে মাথা ঘুরিয়ে ঘুরিয়েই দেখি সব কিছু। ঐতো হেঁটে যাচ্ছে একটি মানুষ, তার অনুভূতিগুলো কেমন? আমরা ক্রমশ কৌতুহলী হই... আমরা তার হেঁটে আসার অপেক্ষায় অস্থির হয়ে উচ্চ কম্পাঙ্কে, চারদিক প্রচন্ড করে তুলি, আমরা সবাই আগ্রহী হয়ে উঠি, মানুষটির পদচ্ছাপে নীল আর সবুজের মিশেল! "অনুভূতির প্রবল আক্রোশেই এমন রঙ" মত দিয়ে বসল আমার দুই ডাল ওপাশের বাদুরটি। আরেকজন বলল, "না না এ ওর আক্রোশের কারনে নয় এটা ওর স্বপ্নের রঙ হবে হয়তো, একটু আগে ওকে একটি মেয়ের জন্য স্বপ্ন আঁকতে দেখেছিলাম ঐ দূরের ধুঁ ধুঁ মাঠটাতে" মেনে নিল এবার সবাই।

শব্দ আমাদের মস্তিস্কে ছবি তৈরি করে, যেসব শব্দ আমরা ফিরে পাই সেগুলো সব ভেসে ওঠে আমাদের চোখের সামনে।এভাবেই তোমাদের পদচ্ছাপগুলো আমাদের ফিরে পাওয়া শব্দের মধ্য দিয়ে ভেসে ওঠে চোখে।

ডানা ঝাপটাতে ব্যাস্ত হলাম, উচ্চ কম্পাঙ্কের শব্দ সীমায় ঢুকে পড়ে কখনো কখনো ডুকরে ওঠা কারো কান্নার শব্দ আর তার সাথে অনুভূতিটুকু ফুটে ওঠে আমাদের মস্তিস্কে আমরা স্পষ্ট দেখতে পাই সেসব কান্নামাখা অনুভূতিগুলো। কারো কারো অন্যায় চিৎকার, খুনসুটি, হতাশা, যন্ত্রনা আর অজানা সব হিস হিস শব্দ। তোমাদের আনন্দমাখা অনুভূতিগুলি আমরা খুঁজে হয়রান হই, খুব কমই মেলে তোমাদের উজ্জ্বল পদচ্ছাপ। তোমরা এত স্বাধীন, অথচ এত অসুখী কেন?

পদচ্ছাপ গুলো দিনে দিনে এত অনুজ্জ্বল হচ্ছে অনেক সময় তার অংশবিশেষ আমরা হারিয়ে ফেলি, আর মস্তিস্কে পাই কেবল অনুভূতিশুন্যতা!

তোমরা কখনো পিছনে ফিরে দেখোনা! তোমাদের অনুভূতিগুলো কেবল ইলুশন তৈরী করে আমাদের উচ্চকম্পাঙ্কের শব্দে, অতঃপর মস্তিস্কে......
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×