somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পর।

১৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই ব্লগে এটাই আমার প্রথম পোষ্ট। হয়তো অনেকেই আমায় গালাগালি দেবেন তবু আমার কলম চলবে।

বিয়ের পর মেয়ে সন্তান পর হয়ে যায়
আজকে যখন কম্পিউটার খুলছিলাম
সন্ধ্যা ৬ টায়
শুনলাম কোন এক সিরিয়ালের ডায়লগ
"বিয়ের পর মেয়ে সন্তান পর হয়ে যায়।"
সারা জীবনের অন্ধকার মুহূর্ত তৈরি হল
একটি সংলাপে
"বিয়ের পর মেয়ে সন্তান পর হয়ে যায়।"

আমি এক পুরুষ সন্তান
এই ভোগবাদী জীবনের উত্তরাধিকার বয়ে চলি
রামের আর যুধিষ্ঠিরের উত্তরাধিকার
সীতাকে বার বার অগ্নিপরীক্ষা দেওয়ানোর
আর দ্রৌপদীকে পঞ্চ স্বামীর দ্বারা ধর্ষণের উত্তরাধিকার
কুন্তীকে সূর্যের ভোগের অধিকার
আর বিবাহের পরে নপুসংক স্বামীর শরীর সুখ থেকে
বঞ্চিত এক অসহায়া নারীর
পুরুষের বিকৃত কাম চরিতার্থ করার জন্য
রাজনীতির জুয়া খেলায় আত্মাহুতি দেওয়ার জন্য
বারে বারে ধর্ষিত হওয়ার অধিকার।

শেষে আর আর আর
না সইতে পেরে তার মত আর এক রমণীকে
মাদ্রী নাম যার
কামাত্তাচারের কুণ্ডে বলিদান করার অধিকার।
অর্জুনের সুভদ্রাকে কিংবা
সুগ্রীবের তারাকে ভোগ করার নিশ্চিন্ত অধিকার
উত্তরাকে বিলিয়ে দেওয়ার চিন্তা শূন্য অধিকার
কৃষ্ণের পরকীয়া প্রেম –
ব্রহ্মার নিজের সন্তান সরস্বতীকে ভোগ করার
প্রণম্য অধিকার।
দেবাদিদেব মহেশ্বরের জন্য পার্বতীর তপস্যা করার অধিকার
(পার্বতী করেছিলেন তপস্যা মহেশ্বর নন)
নারী - পুরুষের চিরন্তন ফারাক !

বিজয়ী ভোগ্যা নারী
যেমন বিজয়ী ভোগ্যা পণ্য।
অধিকার – নারী শরীর চটকানোর
শরীরের ক্ষুধা মেটানোর
নারী দাস
কলে – কারখানায়
আফিসে – পুলিসে
বড় সহজ লক্ষ্য নারীর শরীর
আমার ও লক্ষ্য তাই
বাসেতে – ট্রেনেতে – চলার পথেতে
আমি নারী শরীর দেখি
ভোগ পারব না করতে
এক বিকৃত লালসায় নিজের জিভ চাটি
আসে
লড়াইয়ের দিন
আমি বলে উঠি নারী মহান
আমি তাঁর সন্তান
রাইফেল নিয়ে হাতে
যেতে হবে
যেতে হবে
যেতে হবে
যেতে হবে
নিজের মায়ের সম্মান বাঁচাতে
নিজের বোনকে রক্ষা করতে
নিজের স্ত্রীকে নিজের অধিকারে বাঁচিয়ে রাখতে
কারণ
আমার মত আর এক পুরুষ
আঘাত করছে দ্বারে
নিজ কামনার অধিকারে।

আমি লড়ি
নিজের যৌন চিন্তার অধিকার
বাঁচিয়ে রাখার আকাঙ্খায়
আমি লড়ি
রামায়ণ – মহাভারত
ইলিয়াড – অডিসির প্রেরণায়
এক নারী শরীর ভোগ করার
অথবা সে অধিকার বাঁচানোর জন্য
ক্লিওপেট্রা অথবা ম্যাডোনার উলঙ্গ শরীর কল্পনা করে
পামেলা কিংবা মন্দাকিনী
অথবা পাওলি দামের নগ্ন শরীর চেটেপুটে
খাওয়ার জন্য আমি
যুদ্ধ লড়ি।

খুব খারাপ লাগলো তাই না
নিজের মা – বোন – স্ত্রীকে নিয়ে
কি লিখছে এই বিকৃত মানুষটা
আমি রাতের অন্ধকারে বাড়িতে
যখন নীল ছবি দেখি
কি কল্পনা করি
কোন এক নারী শরীর – তাই না
সেও তো আমার
বোন – মা – স্ত্রী হতে পারতো
আবার আমার মত অন্য আর এক জন
অন্য এক অন্ধকারে বসে
আমার মত করে
একটি নীল ছবি দেখতে দেখে যায়
যাদের কল্পনা করে
হতে পারে
তারা আমার মা – বোন অথবা স্ত্রী
কোন এক সময়ে
অধিকার – যন্ত্রণা মুখোমুখি হয়ে যায়
সামনে এসে দাঁড়ায়
আর সেদিন জাগে বিদ্রোহ
এই পচা সমাজটাকে পাল্টে দেওয়ার
আগুন উঠে আসে পৃথিবীর গভীর থেকে।

জাগো আগ্নেয়গিরি
তোমার দৃপ্ত আগুনে পুড়িয়ে ছাই করে দাও
জীবনের সব কালো
আমি মানুষ হই
প্রগতির কবিতা লিখি
কবির কলমে জাগুক ভালোবাসার আলো।। শ্রীতোষ ০৫/০৭/২০১৫
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×