somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

না বলা কথা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘর নিস্তব্ধ..সবাই চুপচাপ। মেজো চাচা বিছানায় শুয়ে আছেন। কয়েকদিন ধরে শরীরটা খুব বেশি খারাপ। তাই দেখতে আসছে আত্নীয়-স্বজন। ইচ্ছা না থাকা সত্ত্বেও আসতে হলো। শত হলেও গুরুজন। ঘরের এক কোণে দাঁড়িয়ে দেখছিলাম, মানুষ বয়স হয়ে গেলে কতটা অসহায় হয়ে পড়ে। কেউ কেউ তাঁর কাছে ক্ষমা চাচ্ছে, আবার তিনিও কারো কাছে ক্ষমা চাচ্ছেন, কেউ সান্তনা দিচ্ছে সুস্থ হয়ে যাবার। আমি খেয়াল করলাম চাচা আঁড়চোখে আমাকে দেখছেন। হঠাৎ করেই সবাইকে ঘর থেকে চলে যেতে বললেন শুধু আমি ছাড়া। প্রত্যেকেই অবাক হলো, কারণ আমি চাচার এমন আদরের কেউ না যে তিনি আলাদাভাবে কথা বলবেন। মেজো চাচার ছেলে ব্যাপারটা ভালোভাবে নিলো না। তাঁর সাথে চাচার সম্পত্তি নিয়ে কি যেন ঝামেলা চলছে। কাউকেই বিশ্বাস করতে পারছেনা। হয়ত ভাবছে আমার সাথে সম্পত্তি নিয়ে কথা বলবে। হাস্যকর মনমানসিকতা।

চাচা ঘরের দরজা লাগিয়ে দিতে বললেন। বিছানাটায় হাত দিয়ে দেখিয়ে বসতে বললেন। তখনো বুঝতে পারছি না হচ্ছে কি। তারপরও বসলাম।

"তোমার মনে আছে কি না জানিনা..." বলতে বলতেই আমার একটা হাত নিয়ে তাঁর দুই হাত দিয়ে ধরলেন। একটু আড়ষ্ট হয়ে গেলাম। কখনও তো চাচার সাথে এতোটা সখ্যতা ছিলো না।

"তুমি অনেক ছোট ছিলে, আমার আর্থিক, পারিবারিক কিছু ঝামেলার কারণে তোমাদের বাসায় কিছুদিনের জন্যে বেড়াতে এসেছিলাম। একদিন আমি..." একঝটকায় আমার হাত সরিয়ে নিলাম।

"আমার স্পষ্ট মনে আছে, কিছু ভুলিনি, আমার তো অবাক লাগছে এতোগুলো পাপের মধ্যেও এই কথাগুলো আপনার এখনো মনে আছে। কিন্তু এতো বছর পর হঠাৎ এইসব কথা বলার কি মানে চাচা?"

"আমি তোমার কাছে মাফ চাই মা, আমি অনেক বড় পাপ করে ফেলেছি, মাফ করে দাও আমাকে।"

"ওহ, মৃত্যুর মুখোমুখি হয়েছেন বলে ক্ষমা চাচ্ছেন, নাহলে তো ক্ষমা চাওয়ার প্রয়োজন ছিলো না তাই না?"

"আমি জানি ওইটুক বয়সে আমি তোমার সাথে যে আচরণ করেছি..."

মাথার ভেতরটা না দপদপ করে উঠলো, "না আপনি জানেন না। আর এভাবে দরজা আটকে এখন ক্ষমা চাচ্ছেন কেন? সাহস থাকলে সবার সামনে ক্ষমা চান।"

"আমি তো আর বেশিদিন নেই কিন্তু সবার সামনে বললে যে পরের দিন গুলো তোমার জন্যেই খারাপ হবে"

"আর এখন আমি বের হয়ে সবাইকে কি বলবো, কেন আপনি দরজা লাগাতে বললেন, কি এমন কথা, এটা করেও তো আপনি আমাকেই বিপদে ফেলে গেলেন"।

আমি উঠে গিয়ে দরজা খুলতে গেলাম।

"তাহলে কি আমি ক্ষমা পাবো না?"

"এতো বছর পরেও আমি বুঝে উঠতে পারিনি আপনাকে ক্ষমা করলে নিজেকে ক্ষমা করতে পারবো তো?"

চাচা তাঁর ক্লান্ত চোখে তাকিয়ে রইলেন। দরজার ওপারে সবাই হয়ত অপেক্ষা করছিলো। আমি কারো উত্তর দেওয়ার অপেক্ষা না করে বাসা থেকে বের হয়ে গেলাম।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×