ব্লগার এন্ড অনলাইন এক্টিভিষ্ট ''শুব্রত শুভ'' কে বাংলাদেশ সময় রাত ১১টার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে তার হলের সামনে থেকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে গেছেন ৫/৬ জন অপরিচিত ব্যাক্তি। তারপর থেকে সুব্রত শুভর মোবাইল সংযোগ বন্ধ রয়েছে। এ ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষন করছি।সুব্রত শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ছাত্র। আমাদের একজন সহযোদ্ধা। সে শাহবাগ গণ জাগরণ আন্দোলনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত।
শুভ একদম গোড়া থেকেই জামাৎ-শিবিরবিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী। প্রগতিশীল এই ব্লগার সবসময়ই প্রতিক্রিয়াশীলতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছিলো সোচ্চার।
শাহবাগ আন্দোলনের এই কর্মীকে ধারণা করা হচ্ছে
হয় জামাৎ-শিবির তুলে নিয়ে গেছে
অথবা গোয়েন্দা সংস্থা।
এবার হয়তো সুব্রত শুভ খুন হয়ে যাবে। আমারদেশ পত্রিকা তাকে নিয়ে রসিয়ে রসিয়ে ফাঁদবে নাস্তিকতার 'স্ক্যান্ডাল'। তারপর, আরো একবার, একবার আমরা পাল্লা দিয়ে আস্তিক হয়ে উঠবো। ব্লগারদের তালিকা হবে, ব্লগ বন্ধ হবে, বাংলাদেশ হয়ে উঠবে কোন এক বিশেষ মতাদর্শের মানুষের অভয়ারণ্য। আর বাকিদের জন্য মৃত্যুকূপ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





