আজ আফ্রিনের বিয়ে।
সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে।
তাই বিয়ের কাজে একটু দেরি হচ্ছে।
এরকম একটা বর্ষা স্নাত দিনে অথৈ এর সাথে ওর প্রথম দেখা ঠিক ১২ বছর আগে।
সেই ক্লাস ফোরের কথা অথৈ নতুন স্কুলে ভর্তি হল বাবার বদলি উপলক্ষে ।
যদিও সে অনেক ভাল ছাত্র তারপরেও অনেক বোকা।
প্রথম যেদিন স্কুলে ভর্তি হয় ওর বোকামী দেখে সবাই হাসছিল।
স্যার পড়া ধরলে হা করে তাকিয়ে থাকত।
আর সবাই হাসত।
আফ্রিন সবচেয়ে দুষ্ট মেয়ে হউয়ায় একটু বেশি ই হাসছিল।
কিন্তু পরবর্তিতে মনে হয়েছিল কাজটি ঠিক হয়নি।
সরি বলতে হবে।
কিন্তু কিভাবে বলা যায়...?
সুযোগ পেয়েও গেল।
স্কুল ছুটির পির দেখতে পেল অথৈ একা দাড়িয়ে।
বৃষ্টির জন্যে যেতে পারছে না।
আফ্রিন মিষ্টি একটা হাসি হেসে ছাতাটি এগিয়ে দিল।
এরপর থেকে আর কখনো আলাদা হয়নি তারা।
ক্লাসের সবচেয়ে ভাল বন্ধুত্বের জুটি ছিল তারা।
ধীরে ধীরে বড় হয়ে উঠছিল তারা।
অথৈ একটু আকটু পছন্দ করত তাকে।
কিন্তু কখনোই বলা হয়নি মনের কথা।
ক্লাস নাইনের কথা।
একদিন প্রাকটিক্যাল খাতাটি চাইল আফ্রিন।
বাসায় গিয়ে প্রাকটিক্যাল খাতাটa খুলে আফ্রিন স্তভিত হয়ে গেল।
কি দেখল সে.....??
অথৈ কে সাথে সাথে ফোন .....
-এইটার মানে কি......????
-জানি না।
-জানি না।মানে .....??
-কিছু না।
-সামনে দাড়িয়ে বলতে পারবি।
-কি??
-আই লাভ ইউ।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




