তুই যদি আমি হতাম,আর আমি যদি তুই
দেখতিস তুই কেমন করে আকাশটাকে ছুই
কল্পনাতে গল্প করে খেতাম ইলিশ রুই
যেন আমরা মিলেমিশে কত রাত শুই।
ঈশ্বরের বিশেষ কৃপায় সব কিছু ভিন্ন।
তুই আর আমি অন্য অন্য।
কাচের দেয়ালের এফোড় ওফোড় নিশছিদ্র
গরু বাধা টাইয়ের নিচে আমরা এক ভদ্র।
ভদ্রতার মুখোশ পড়ে ঘুরে বেড়ানো এক অভদ্র
সারাদিন ফেসবুকে বসে টিপে চলি অভ্র।
রাতদিন আমাদের চলছে চ্যাট
তুই চাইলেই এনে দিতে হয় কিটক্যাট।
কবিতাগুলো কবিতা নয় ,বাস্তবকথন।
তোর আর আমার স্বপ্ন কিছু আর ভাগ্যলিখন।
কভার ফটো আর প্রোফাইলের অন্য এক মিল
কিছুদিন আগেও সব ছিল ধোয়াসে নীল।
কুয়াশার ওপারে তুই ও ছিলি স্বাধীন
আমার প্রেমে পড়ে হলিরে বিলীন....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

