বিশ্রামে আশ্রমে বসে ছিলাম বিশ্রামঘরে
সুখ নিয়ে ঘুষখোড়দের যেই আকুতি
সব নিউট্রিনো কথা শুনছিলো না
সব আশ্রয় দরকার
ঘাস জানালার টিন্টেন্ড গ্লাস থেকে
দেখা যায় নি কখনো
সব কিছু দূর দিয়ে চলে গেলো
উপরের আকাশ ও থেকে গেলো অনেক উপরে
নিচে শুধু চলে যাওয়া প্রাডো গাড়ি
সাথে সোনার পাতে ঝলসানো মাড়ি
এতো আভিজাত্য সব নিমেষ
শেষ হয়ে যায় উন্মেষে
বাচ্চা ছেলেগুলো বড় হয়ে গেলো
আদরে গেলো নষ্ট হয়ে অতিরিক্ত
সব কিছু মিলে এক অস্বাতন্ত্র্য
যেন অসামাজিক ভাবে সুখ নেই গণতন্ত্রে
আচ্ছা,ভাবতে চাই
ভেবে নিও, এই কি দরকার ছিলো?
মুখ বন্ধ কবিতা মুখ ফস্কে
লেগে গেলো গেঁড়ো
আচ্ছা ভেবে নেই কিছু
কিছু কথা বলবো
থেকে যাক মুখ বন্ধি
অনেক কিছুই জানার দরকার নেই
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



