সে কুকুরের দুধ খেয়ে মনুষ্যত্ব শিখেছিলো
আর তুমি গরুর মাংস খেয়ে পশুত্ব শিখতে পারলে না
আমি অবাক হই,কীভাবে তাদের ফেলেই চলে গেলে?
শাড়ির ভাজ নষ্ট হয়ে যেত বলে একটু না দেখেই চলে গেলে?
রক্তে তোমার বমি আসে?
সেই শক্ত ভয়ে চোখ বুজে একটু
অনুভব ও করলে না
তোমার গাড়ির চাকায় মরে যাওয়া
ভিক্ষুকটার রক্তাক্ত দেহের কথাটা
তুমি অদ্ভুত....
ফেলে যাও,ছেড়ে দাও
অনেক গর্ব করে আবার বলছো
ঝামেলা থেকে এড়িয়ে বেচে ফিরেছো?
আমি এই শপিং মলে চাচ্ছিনা তোমাকে
তুমি কুকুরের বিষ্ঠায় মুখে লেগে থাকো
আমাদের মতো হয়ো না তুমি, প্লিজ
মানুষ হয়ো না তুমি
একটু পশু হতে শেখো
একটু ওদের মতো
স্বজাতিকে ফেলে চলে এসো না...
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



