এখানে সমাজতন্ত্রের চাষ হবে
সবাই সরে দাঁড়ান
জমি থেকে সমূলে উৎপাটন করা যাবে কি গণতন্ত্রের?
আমাদের চীনের দালাল বলে কি হেতু?
সবার আদর্শ থাকা উচিৎ
অথচ সবাই শুয়ে আছে হয়ে চিৎ
.
কি আদর্শ একেক জনের?
জাতীয় চার নেতার মৃত্যুদিবসে সবাই
বিজয় মিছিলে যায়
তারা কি জানেনা এ অন্যায়?
বিবেকবান মানুষেরা জানেনা তারা
কোন রাজনৈতিক পোতাশ্রয়ে ভাড়া
শোবার ঘরে মুতে আসা যেন
আমাদের রাজনীতির গরম চাল
রাজনীতি করে আমরা কে হয়েছি কোন বাল?
.
দেশের কথা ভাবতে ভূলে গেছি
ছেলের কথা ভেবে খাবার জোগাতে গিয়ে
মায়ের কথাই ভূলে যেতে বসেছি
যেই মা লালন করলো তাকে ভূলে যাওয়া
ভালো কথা নয়...
.
ভালো কথা নয়...
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




