ক্যাথলিকদের প্রচারণায় সবুঝ ঘাস
সাদা আকাশে প্রতি মাঘ অগ্রাহায়ন মাস
যদিও শেষ মুহূর্তে এখানে বসে কেদে চলে চিরকুট
হাতের মাঝে হাত ছুটে চলে মুট
.
আমি প্রতি রাতে ভাবি
এভাবে মাস গুলো যাবে
মেসের বকেয়া বাড়বে একের পর এক
আমার ক্ষতি তুই চোখ চেয়ে দেখ
.
প্রকৃতির প্রতি ভক্তি ছিলো
সেই সোলাইমানের সময় থেকে
মাটির কলসে রূপ লেখা ছিলো আঘ্রাণে
.
ভাঙতে পারিনি শ্যাম,রাধা-রামের গল্প
মদের ঢিবিতে খেয়েছি সুধা অল্প
মাথায় আসেনি কবিতা
অল্প জ্বরে ছিড়ে ফেলেছি ছবিটা
.
এরপরেই প্রতি রাতে ট্রেন থেকে ট্রেনে
আমার মৃত্যু ছুটে চলেছে পশ্চিমে
আমি কিছু পারিনি সৃজিতে
পারিনি করিতে
নামের মর্মার্থ নষ্ট হয়ে গেছে ভ্রুণতে...
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




