somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাকে সহজ করুন। বাংলা বর্ণমালার বিভীষিকা দূর করুন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা বর্ণমালার বিভীষিকা দূর করা হোক।
কেনো? কীভাবে?
আসুন, পড়ুন, আপনার মতামত প্রতিষ্ঠিত করুন।
আসলে আমাদের মেইন ফোকাসটা হওয়া উচিত প্রো-পিপল।
মানুষের কাছাকাছি।
মানুষের জন্য।
কিছু মুখচেনা বিশেষজ্ঞ যে অচলায়তন আঁকড়ে ধরে আছেন, তাদেরকে একটা পুশ দিতেই এগিয়ে আসতে হবে আমাদেরই।
আমরা ব্লগাররাই এই অল্টারনেটিভ মিডিয়াতে আমাদের ভাবনাগুলো একত্রিত করতে পারি। পারি একে সাধারণের আরো কাছে নিয়ে যাবার প্রথম পদক্ষেপটা ফেলতে। এটা ঐ মুখচেনাদের ও তাদের ভাবশিষ্যদের বুঝতে হবে যে, সময়ের সাথে সাথে ভাষার বিবর্তন ঘটবেই।
কাউকে বা না কাউকে তা অবশ্যই শুরু করতে হবে।
আমরাই না হয় কাজটা শুরু করি।


_____
র, ড়, ঢ়
_____
র, ড়, ঢ় কয় রকমের র দরকার আমাদের বর্ণমালায়? :) :)
মনের ভাব সহজে প্রকাশের জন্যই তো ভাষা, নাকি?

তাহলে এই তিন বর্ণ "র/ড়/ঢ়" দের মাধ্যমে কি মনের ভাবটা সহজে প্রকাশ হচ্ছে?
বর্তমানে, মৌখিকরূপে এদের ফারাক এতোটাই কমে গিয়েছে যে এদের একীভূত করে একটি বর্ণতেই আনা যায়।

কি, ব্লগার বন্ধুরা,
সত্যি করে বলুন তো কখনো মনে হয়নি এত র/ড়/ঢ় এর কী প্রয়োজন? :)

লৈখিক রূপে এদের পার্থক্য ঘোচানোর দিন কী এখনো আসেনি?

_____
স, শ, ষ
_____
বাংলা বর্ণমালা হতে স, শ, ষ তিনটির যেকোনো একটি রাখা হোক। অথবা, যে কোনো একটি বর্ণ আপাতত: ধীরে ধীরে বিলুপ্ত করা হোক। (আমার রিকমেন্ডশন-ষ)

____
ন, ণ
____
বাংলা বর্ণমালা হতে ন, ণ এই দুটোর যেকোনো একটি রাখা হোক।
ণ, এই বর্ণটির ব্যবহার আসলে খুব শিগগিরই কমিয়ে বিলুপ্ত করা যায়; কোনো সাইড এফেক্ট ছাড়াই ... আপনার মতামতটা জানাবেন।

____
ং ঙ
____
উপরের বর্ণ দু'টি দেখুন ং আর ঙ । এদের উচ্চারণ প্রায় ৯৮% একই রকম । কিন্তু এরা আলাদা বর্ণ আমাদের প্রিয় বর্ণমালায়। একটিকে বেছে নিয়ে কী বর্ণমালাকে বিভীষিকামুক্ত করা যায় না। আমার রিকমেন্ডেশন ঙ এর ব্যবহার ধীরে ধীরে কমিয়ে এনে বিলুপ্ত করে ভাষাকে সহজ করা।

_________
অকারণ য-ফলা
_________
এই শব্দগুলো দেখুন তো, এভাবে লেখা যায় কিনা!
ব্যবসা=বেবসা;
ব্যাংক=বেংক;
ব্যক্তি=বেক্তি;
ব্যাকরণ=বেকরন;
কী? দেখতে খারাপ লাগছে?!
কী মনে হচ্ছে? বাংলা ব্যাকরণের মহাভারত ড্যাশ ড্যাশ ড্যাশ!!
এভাবে লেখা চালু করলে কেমন হয়?

_________
স্থ সমাচার
_________
স্থ জিনিসটার মাজেজা কী?! :) :D B-)
এটা কী স+হ এর মতো উচ্চারণ হচ্ছে!?
দেখুনতো কোনো লজিক আছে কী?
অবস্থা
ব্যবস্থাপনা
গৃহস্থ
এগুলোকে অবসথা, বেবসথাপনা, গৃহসথ লিখলে কী সমস্যা?????
কোন দরকার আছে?

________

________
এর কোনো দরকার আছে???

তাহলে, প্রিয় ব্লগার বন্ধুরা একটু ভাবুন তো, আপনি কী আপনার প্রিয় ভাষাকে সহজরূপে দেখতে চান না? ভাষাকে বিভীষিকামুক্ত করতে চান না? আমাদের এজন্য যা যৌক্তিক তা বলতে হবে। কোদালকে কোদালই বলতে হবে। চোখ মেলতে হবে।
আমরা না জাগলে তো সকাল হবে না। আমাদের ভাষাকে আমাদেরই সংস্কার করতে হবে। সেটা কোনো এলিয়েন এসে করে দিয়ে যাবে না।

তাই, বাংলাকে সহজ করুন।
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা জানালেন নাকি ডিলের কথা মনে করিয়ে দিলেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৩


প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠির বাংলা

হোয়াইট হাউস
ওয়াশিংটন
১৮ ফেব্রুয়ারি, ২০২৬

মহামান্য তারেক রহমান
প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
ঢাকা।

প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী,

আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানাই।... ...বাকিটুকু পড়ুন

ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র | ডঃ এম এ আলী

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:০৩

গানের লিংক - Click This Link
(গানটিতে মাইকেল জ্যাকসনের 'বিট ইট' গানের একটি পিস ব্যবহার করা হয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।)



অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের... ...বাকিটুকু পড়ুন

বেদুইন: আরবের বালুর বুকে লেখা ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৮


বালুর ঢেউ যেখানে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে
সেখানে জন্ম নেয় মানুষ
যাদের ঘর ছিল দিগন্ত
আর ছাদ ছিল নক্ষত্রভরা রাত।

তারা বেদুইন
মরুর সন্তান, বাতাসের সাথী
তৃষ্ণার মাঝেও যাদের হৃদয়
অতিথির জন্য ঝরাতো মধুর হাসি।

খেজুরগাছের... ...বাকিটুকু পড়ুন

CONTROL YOUR TONGUE...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪


১. অনেকদিন আগে আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, “ঘুষকে ঘুষ বলা যাবে না, বলতে হবে স্পিড মানি”। গতকাল বিএনপি’র সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন,... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮২

লিখেছেন রাজীব নুর, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩১



আলহামদুলিল্লাহ প্রথম রোজা ডান!
সন্ধ্যায় এলোমেলো খাবার খাওয়ার কারণে ইফতারের পর শরীরটা আমার খারাপ লেগেছে। আই ফিল ব্যাড। শরবতে এত চিনি দিয়েছে যে, মনে হয়েছে রসোগোল্লার সিরা। এলোমেলো... ...বাকিটুকু পড়ুন

×