somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেলিভিশনে রেসলিং কি আসল?

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রেসলিং। শব্দটি শুনলেই দর্শকদের চোখের সামনে ভেসে ওঠে বিশালাকৃতির সুঠাম দেহের মানুষগুরোর মুখ। কম বেশি সবাই কিন্তু টেলিভিশনে এই জনপ্রিয় প্রোগ্রামটি দেকে থাকেন। কিন্তু ম্যাজিকের মতই সারা বিশ্বে রেসলিং এর রহস্য সবার অজানা। গত কয়েক দশক ধরে চলা জনপ্রিয় এই রেসলিং নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানা রকম জল্পনা কল্পনা।

রেসলিং এ এত আঘাতের পরেও মানুষ কিভাবে বেঁচে থাকে এটা নিয়েও সবার মনে রয়েছে নানা সন্দেহ। আর যারা এই রেসলিং এর সাথে জড়িত তারা কখনই এ ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেন না।

রেসলিং কি আসলেই নকল? হ্যাঁ, রেসলিং একটি অসাধারণ মঞ্চ নাটক ছাড়া আর কিছুই না। তবে সাধারণ মঞ্চ নাটকের সাথে এর পার্থক্য হল মঞ্চে রেসলারদের ভুলগুলো সহজেই চোখে পরে আর রেসলিং সারা বিশ্বের মানুষ নানা প্রান্ত থেকে উপভোগ করে। যেখানে বড় বড় তারকা রেসলাররা লড়াইয়ে জিতে বেশি আয় করে সেখানে কেন একজন রেসলার হেরে যায়? এটার কারণও খুব স্বাভাবিক। মঞ্চ নাটকের মতো এটারও একটা স্ক্রিপ্ট থাকে যাতে বিভিন্ন অভিনেতারা বিভিন্ন চরিত্রে কাজ করে থাকে। যদি একজন রেসলার নিজে জিততে চায় তাহলে সে শিগগিরই তিনি চাকরি হারাবে।

রেসলাররা কি সত্যিই আহত হয়? এটাও লেখকদের স্ক্রিপ্টে থাকা নকল মারামারির আহত হওয়ার এক দৃশ্য ছাড়া আর কিছুই না। মঞ্চটি রেসলারদের জন্য পুরোপুরি সহায়কভাবেই তৈরি করা থাকে। সেই সাথে রেসলারদের জন্য মঞ্চে নানা রকম আহত হওয়ার আর্ট তৈরি করে রাখা হয় যা সত্যিই একটু বিপদজনক। কোন রেসলার যদি সেই আর্ট অনুযায়ী কাজ না করে একটুও ভুল করে তবে সে মারাত্মক ভাবে আহত হতে পারে। তবে কখনই কোন রেসলার তার প্রতিপক্ষকে ইচ্ছে করে আঘাত করে না ঠিক যেমনটি আমরা চলচ্চিত্রে দেখে থাকি। তবে অনেক সময় অনিচ্ছাকৃত ভুলের কারণে প্রতিপক্ষ আঘাতপ্রাপ্ত হয়। এমন একজন রেসলারও পাওয়া যাবে না যে এই মঞ্চে আঘাতপ্রাপ্ত হয়নি। অনেকে বড় ধরনের আঘাত পেয়ে তারা ক্যারিয়ারের ইতি টেনেছেন।

রেসলিং এর সময় যে রক্ত দেখা যায় তা কি আসল? বেশিরভাগ সময়ই সেগুলো সত্যিকারের রক্ত থাকে। রেসলারদের শরীরে বিভিন্ন জায়গায় এক ধরনের ব্লেড ব্যবহার করা হয়। তবে অনেক সময় অসতর্কতার কারণে শরীরের অন্য অংশ থেকেও রক্ত ঝরে। এছাড়া রেসলিং এর সময় ব্লাড ক্যাপসুল ব্যবহার করা হয়। তবে কখনই রং অথবা সস ব্যবহার করা হয় না। রেসলাররা কি অবৈধ ড্রাগ গ্রহণ করে? সব রেসলাররা অবৈধ ড্রাগ বা স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করে না।

অন্যান্য খেলায় পারদর্শী খেলোয়াড়দের মত রেসলাররাও স্বাভাবিক প্রক্রিয়ায় জিম করে ও হরমোন বৃদ্ধির জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খাবার খায়। তবে অনেক রেসলার গোপনে ড্রাগ নিয়ে থাকলেও অবাক হওয়ার কিছুই নেই।

রেসলিং মঞ্চে রেসলারদের বান্ধবীরা কি সত্যিই তাদের বান্ধবী? না, রেসলিং মঞ্চে শুধু মাত্র ফ্যামিলি ড্রামা করার জন্যই রেসলারদের কাছে এ ধরনের সঙ্গিনী পাঠানো হয়। তারাও নানা রকম ভঙ্গির মাধ্যমে রেসলিংকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে থাকে।

রেসলিং এ রেফারিরা এত অসহায় থাকে কেন? অন্যান্য খেলার মত রেসলিং এর রেফারিরা এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না এছাড়া তাদের আচরণেও অত্যন্ত অসহায় ভাব প্রকাশ পায়। রেফারিদের এ ধরনের আচরণও নাটকেরই একটা অংশ। রেফারিদের কানে সবসময় একটা হেডফোন লাগানো থাকে। তারা পরিচালকের দেওয়া নির্দেশনা অনুযায়ী রেসলিং পরিচালনা করেন।
সূত্রঃ http://goo.gl/wGf0Yo
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×