somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এড়িয়ে চলুন খাবার টেবিলের বদঅভ্যাসগুলো

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের মৌলিক প্রয়োজনের প্রথমেই চলে আসে খাদ্য। এই খাদ্য গ্রহণে রয়েছে হরেক রকমফের। খাদ্যের তালিকায় রকমফের থাকলেও খাদ্য গ্রহণের সময় অধিকাংশ ক্ষেত্রে আমরা একাত্ব হয়ে খেতেই পছন্দ করি। আর খাবারের টেবিলে অন্যদের সাথে খাদ্য গ্রহণের সময় আমাদের অনেকের রয়েছে কিছু বদভ্যাস, যা অন্যদের কাছে আমাদের ব্যক্তিসত্তার মান কমিয়ে দেয়। চলুন পাঠক, নিজেদের এসব বদঅভ্যাসগুলো চিনে নিই এবং তা দূর করার চেষ্টা করি -

০১. মুখ খোলা রেখে খাবার চিবানোঃ

যারা মুখ খোলা রেখে খাবার খেয়ে থাকেন, তারা প্রকৃতপক্ষে বুঝতেই পারেন না যে তারা এমনটি করছেন। এটি খুব দৃষ্টিকটু। এরপর থেকে খাবার সময় খেয়াল করবেন আপনি এমনটি করছেন কিনা। যদি বদভ্যাসবশত করে থাকেন, তবে এটি দূর করার চেষ্টা করবেন।

০২. খাবার চিবোনোয় আওয়াজ করাঃ

শক্ত কোন খাদ্য চিবানোর সময় অনেকে শব্দ করে তা খেয়ে থাকেন, যা পাশের জনের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। পানীয় গ্রহণ করার সময়-ও অনেকে উটকো শব্দ করে থাকেন।

০৩. সময়ের সাথে পাল্লা দিয়ে খাবার শেষ করাঃ

নতুন কারো সাথে পরিচয়ের উদ্দেশ্যে কোন রেস্টুরেন্টে খাবার খেতে গেলে কিছুটা সময় নেয়া উচিত। কারণ, এখানে খাবার মূখ্য নয়, পরস্পরকে চেনা-জানাটাই মূখ্য। তাই সেক্ষেত্রে তাড়াহুড়ো করে খাবার শেষ করতে যেতে নেই।

০৪. মুখ ভর্তি খাবার নিয়ে কথা বলাঃ

খাবার খেতে খেতে দু-চারটি কথা বলা যেমন ভদ্রতা, গালভর্তি খাবার নিয়ে গোঙ্গানোর মত শব্দ করে কথা চালিয়ে যাওয়া মারাত্মক অভদ্রতা! মুখে খাবার থাকা অবস্থায় কথা না বলাই ভালো। সামনের জনকে কোন প্রশ্ন জিজ্ঞেস করতে হলে বা তার উত্তর দিতে হলে মুখের অবশিষ্ট খাবার প্রথমে শেষ করুন, তারপর কথা চালিয়ে যান।

০৫. টেবিল থেকে উঠে গিয়ে খাবার নেয়াঃ

নিজের চেয়ার বা টেবিল থেকে উঠে গিয়ে অন্য কোন টেবিল বা নিজের টেবিলের দূরে থাকা খাবার উঠিয়ে নিয়ে আসাটা অভদ্রতার সামিল। আপনার সাথে যারা খাবার খাচ্ছে, তারা আপনাকে নেহায়েত অভদ্র এক পেটুক ছাড়া কিছু ভাববে না। যদি একান্ত প্রয়োজন হয় কোন ডিশের যেটা আপনার নাগালের মধ্যে নয়, তবে সেটার নিকটে থাকা কোন ব্যক্তিকে একটি মিষ্টি হাসি দিয়ে অনুরোধ করুন ডিশটা এগিয়ে দেয়ার জন্য।

০৬. গোগ্রাসে খাদ্য গেলাঃ

বড় বড় কামড়ে খাবার খাওয়া থেকে বিরত থাকবেন। নিজের মুখে জোর করে খাবার ঢোকানোর চেষ্টা করবেন না। ধীরে-সুস্থ্যে ছোট ছোট কামড়ে বা লোকমায় খাবার গ্রহণ করুন।

০৭. ঠান্ডা করার জন্য খাবারে ফুঁ দেয়াঃ

গরম খাবার সামনে এলেই তা ঠান্ডা করার জন্য ব্যতিব্যস্ত হয়ে ফুঁ দেয়া আরম্ভ করেন অনেকে। বিশেষ করে চা-কফি জাতীয় গরম পানীয় পান করার সময় এটি বেশি হয়। খাবার যদি অধিক গরম থাকে, তবে ভদ্রতার পরিচয় দিয়ে খানিকটা অপেক্ষা করে তারপর সেটা খাবেন।

০৮. চামচের খাবার অসম্পূর্ণ রেখে খাওয়াঃ

চামচে যতটুকু খাবার তুলবেন, ঠিক ততটুকুই আপনার মুখে পুরবেন। বারবার চামচে খাবার এটোঁ করে খাওয়াটা ভালো দেখায় না। আপনি নিজে সেটা না বুঝলেও আপনার বিপরীত পাশে বসে থাকা ব্যক্তির সেটা দেখতে অবশ্যই ভালো লাগবে না।

০৯. অযথা হাত-পা নাড়ানোঃ

খাবার সময় অপ্রয়োজনে হাত-পা নাড়ানো আরেকটি বদঅভ্যাস। মুদ্রাদোষের কারণে হয়তো অনেকে এটা করে থাকেন। যাদের এমন সমস্যা রয়েছে, তারা বাইরে কারো সাথে কোথাও খেতে গেলে অবশ্যই নিজেকে এ ব্যাপারে সংযত রাখবেন।

১০. খাবার টেবিলে বসে টুথপিক ব্যবহার করাঃ

খাবার শেষে দাঁতে খাবারের আঁশ লেগে থাকলে তা অবশ্যই পরিষ্কার করবেন। তবে তা খাবার টেবিলে নয়, ওয়াশরুম অথবা বাইরে কোথাও গিয়ে। টুথপিক ব্যবহারের সময় কারো সাথে কথা বলাটাও বেমানান দেখায়।

১১. খাবার টেবিলে বসে চুল আঁচড়ানোঃ

দাওয়াতে বা রেস্টুরেন্টে বসে নিজের চুল ঠিক করার জন্য আঁচড়াবেন না। টেবিলে বসার পূর্বেই সম্পূর্ণ পরিপাটি হয়ে বসবেন। আঁচড়ানোর পর খাবার সময় টেবিলে অন্যরা আপনার চুল পড়ে থাকতে দেখলে আপনিই বিব্রত হবেন।

আশা করছি এখন থেকে আপনারা আপনার বাসায়, রেস্তোরায় বা কোন অনুষ্ঠানে খাবার টেবিলের ভালো অভ্যাসগুলো মনে রাখবেন এবং আপনাদের ছোট যারা আছে তাদেরও সুঅভ্যাস গড়ে তুলবেন।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×