somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই অসাম্প্রদায়িক বাংলাদেশে "সখ্যালঘু" হল জামাত ইসলাম

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"সাম্প্রদায়িকতা এবং সংখ্যালঘু" এই দুটি শব্দ আমার কাছে খুবই অপমানজনক এবং অশ্লীল দুটি শব্দ। এই শব্দ দুটি শুনলে আমার দীর্ঘশ্বাস থেকে আমি একটি শব্দ শুনি যা হল বিভাজন এবং আমাকে তা মনে করিয়ে দেয় স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি কতটা লজ্জিত, মানবতা আজ কতটা নিপীড়িত, যে স্বাধীনতা অর্জনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা রক্ষা করেছিলাম আমাদের সোনার বাংলা।সঙ্খ্যালঘু মানেই নিপীড়িত, স্বাধীনতা এবং বিচার থেকে বঞ্চিত। সংখ্যালঘু মানেই ডান্ডি বা মালাউন, অধিকার বঞ্চিত। এই শব্দটি কে যখনি আমরা সমাজ থেকে উচ্ছেদ করার প্রয়াসে এগিয়ে যায় তখনি ধর্মান্ধ পশুরা মনে করিয়ে দেয় এই শব্দটি আর তখন মানবতা নীরবে নিভৃতে কাঁদে।

মদ্রাসার এসব তথাকথিত মুমিন ছাত্ররা তাদের জিহাদি কার্যক্রম ভালই চালাচ্ছে। মন্দির প্রতিমা ভেঙে তা তো চুরমার করলই আবার প্রতিমার গায়ে শোভা পাওয়া স্বর্ণালঙ্কার গুলো চুরি করল। মুমিন ভাইয়েরা এসব দিয়ে কি করবেন? হয়ত তা গনিমতের মাল, মুমিন ভাইদের হালাল অর্জন ! এই কি শিক্ষা দেয় তবে ইসলাম? এই কি শান্তি কামি মুমিনের রূপ ?

পরিচিত একজন ছাত্রের কাছ থেকে শুনলাম কালীবাড়ি ভাংচুরের সময় এক ব্রাহ্মণ বাঁধা দেয়ায় মাদ্রাসার ছাত্ররা তার পরিবারে হানা দেয়। সেই পরিবারে এস এস সি পরীক্ষার্থী এক মেয়ে ছিল তার। মেয়েকে মা বাথরুমে দরজা লাগিয়ে লুকিয়ে রেখেও পারে নি। মাদ্রাসার ছাত্ররা বাসায় ঢুকে মা ও মেয়ে দুইজনকে নির্যাতন করে। এই তবে মাদ্রাসার শিক্ষা ? ইসলামের শিক্ষা ? হবে হয়ত কারণ জিহাদে তো দুশমন পক্ষের নারীরা দাসী এবং জিহাদের ময়দানে তাদের সাথে যা ইচ্ছা তা করা যায় ! প্রশ্ন শুধু নিজের বিবেকের কাছে... এটা কি আমার অসাম্প্রদায়িক স্বাধীন বাংলাদেশ নাকি ৭১ এর যুদ্ধবিধধস্ত বাংলাদেশ ?

এই ঘটনায় উস্কানি মুলক ভুমিকা পালন করছে এই গলাম আজম গ্যাং...।তালেবানরা হাজার বছরের বৌদ্ধ নিদর্শন ধংস করে আফগানিস্তানে ইসলামের ভিত শক্ত করতে গিয়ে, কী হাল করেছে আফগানিস্তানের ? এই দেশও কি আফগানিস্তান-পাকিস্তানের পথ অনুসরণ করে জাহান্নামের পথে হাটছে ?

সাম্প্রদায়িক এই দাঙ্গা, মৌলবাদ আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কে যেমন বিলুপ্ত করছে তেমন আবার সামনের প্রজন্মকেও ঠেলে দিচ্ছে এক ভয়াবহ কুৎসিত প্রতিহিংসার দিকে।
জানি না এই রাজনীতির খেলা, ধর্মান্ধতার এই হানাহানি কখন বন্ধ হবে ! সব ধর্মই স্বীয় স্থানে সম্মানিত এবং সত্য। মানব ধর্মই পরম ধর্ম। কিন্তু মনে হয় এখন লালন সাঁই ঝি এর মত দীর্ঘশ্বাস ফেলে এটাই বলতে হবে-

"যেদিন হিন্দু মুসলমান, বুদ্ধ খ্রিস্টান, জাতি বিভেদ নাহি রবে-------এমন মানব সমাজ কবে গো সৃজন হবে ? "

পাদটীকাঃ
ছোটবেলায় গল্পে পড়তাম রাম এবং রহিম বন্ধু। এভাবেই মা বাবা এবং শিক্ষকরা শুরু করতেন। কিন্তু দেশে আজ যে মৌলবাদ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তাতে আমি ভীত এবং শংকিত যে হয়ত আমি ভবিষ্যৎ প্রজন্ম কে বলতে পারব না হাসিমুখে যে রাম এবং রহিম দুই বন্ধু, পারব না হয়ত বলতে এটা সম্প্রদায় মুক্ত রাষ্ট্র। তারপরও আমি স্বপ্ন দেখি এবং আমৃত্যু বলব-

আমি একটা অসাম্প্রদায়িক,রাজাকার মুক্ত এবং সম্প্রীতির সোনার বাংলা চাই। সময় এসেছে স্বাধীনতা বিরোধী কীটদের উপড়ে ফেলার। জাতি আজ দু'ভাবে বিভক্ত। একদল মুক্তিযুদ্ধের স্বপক্ষের এবং অন্য মুক্তিযুদ্ধের বিপক্ষের এবং আমরা চিনি ফেলেছি তারা করা ! আমরা রুখে দিব মা ! ভয় নাই,-

"আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে-
তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি, তোমার ভয় নেই মা আমরা-
প্রতিবাদ করতে জানি।"
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×