জনৈক এক ব্যাক্তি আমাকে বলে-
"ভাই সেইদিন চাদে সাইদীরে দেখা গিয়েছিল। দেখছিলেন নাকি ?
আমি বলি-
ওহ তাই নাকি ? আপনিও দেকসেন? বাহ আপনি তো তবে ইতিহাসের স্বাক্ষী !
ব্যক্তি বলে-
ভাই মশকারী করলেন মনে হয় ?
আমি বলি-
আরে নাহ ! কি যে বলেন? তবে সাইদীর ক্ষমতায় , তার নুরানী চেহারার জ্যোতিতে আমি অভিভূত !
ব্যক্তি বলে-
কেন ভাই ? তার মানে আপনিও দেকসেন ?
আমি বলি-
নাহ আমি দেখি নাই। তবে যে আপনি কিনা ১০ হাত দুরের জিনিস ঠিকমত দেখতে পান না সে আপনি চাদে সাইদীর চেহারা মুবারক দেখলেন ! এ তো আরো বড় টাইপের কেরামতি !!!
হা হা হা .... এই হল অবস্থা। মানুষ যা বিশ্বাস করে তাই দেখে।ছোটবেলায় চাদের বুড়ির গল্প শুনতে শুনতে যখন চাদ দেখতাম তখন চাদের মধ্যে যেন আসলেই বুড়ি দেখতাম ! একটা বটগাছ দেখতাম আর পাশে একটা ছায়াকে বুড়ি মনে হত ! বটগাছটা আসলে পৃথিবীর ছায়া। সেটা পরে বুঝেছিলাম।
চাদের বুড়ি কে নিয়ে এখন চিন্তায় পরে গেলাম ! অনেকের মতে চাদের বুড়ি এখন বীরাঙ্গনা !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


