somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা যারা বিচার চাই তাদের আরও সহনশীল হওয়া উচিত।

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং ফেসবুক খুললে শুধু হিংসা আর কাদা ছোড়াছুড়ির চিত্র। সমালোচনা করতে হলে কারও কর্মের সমালোচনা করুন। ব্যাক্তির সমালোচনা নয়। কে কিভাবে খায়, কার সাথে মিশে, কি পড়ে এসব নিয়ে দেখি সবাই অনেক ব্যাস্ত। যেমনঃ

* কামরুজ্জামানের ছেলের লন্ডনের বিভিন্ন ছবি।
* খালদে জিয়া কেমন আস্তিক তা বিচারে তার ব্রু আর লিপস্টিক নিয়ে আস্ফালন !
* রাজাকারদের নিয়ে বিভিন্ন অশ্লীল কবিতা রচনা।
* শিবিরদের চরম নোংরা ভাষায় গালাগালি।
এইরকম আরও অনেক কিছু আছে, মনে পড়ছে না এই মুহূর্তে।

আমরা যদি সুশিল ভাব দেখিয়ে এইরকম হিংসা আর কাদা মারামারি করি তাতে কি লাভ ? এতে কি নিজের ওজন কমানো হচ্ছে না ? এগুলা ব্যাক্তিতবসম্পন্ন কাজ না।

বছরখানিক আগে জাফর ইকবাল স্যার যখন শিবিরদের নিয়ে কিছু লিখেছেন তখন তারা স্যার এর ব্যাক্তিগত জীবনের ছবি, তার মেয়ের ব্যাক্তিগত ছবি , এসব দিয়ে ফেইসবুকে নোংরামি আর হিংসা ছড়াল। এখন তাদের মত যদি আমরাও এইরকম করি তাহলে পার্থক্য কোথায় তাদের সাথে আমাদের ? আক্রমন করতে হলে, সমালোচনা করতে হলে তার কর্ম কে করুন। ব্যাক্তিকে করা নিচু মনের পরিচয়। এগুলা আমার কাছে ক্লাসহীন আচরন মনে হয়।
একজন মানুষের কর্মের প্রভাব সমাজ বা দেশে বিদ্যমান এবং প্রকট কিন্তু সেই মানুষের ব্যাক্তিগত জীবন একান্তই তার ব্যাক্তিগত। সেটা নিয়ে টানাহেঁচড়া করা রুচিশীলতার পরিচয় না।

কেউ কেউ আমারে এখন রাজাকার বা ছাগু বলে ফেলতে পারে ! শুনতে প্রস্তুত আছি। ব্যাপার নাহ।

বিভিন্ন পেইজ বা ব্যাক্তিগত একাউন্ট এ বা ব্লগাররা জামাত শিবির এবং দোসর সংগঠন কে উদ্দেশ্য করে "মুনাফেক", "কাফের", "জারজ" এইরকম আরও নানা গালি দিয়ে থাকে। আপনাদের কাছে অনুরধ এই গালিগুলো তাদের দিবেন না। তাদের মত আচরণ যদি আমরাও করি তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য কোথায় ? তারা আমাকে কাফের বললে আমিও যদি তাদের কাফের বলি তাহলে তো আর কোন পার্থক্য রইল না। আমরা তরুন প্রজন্ম। আমরা একটি আদর্শিক জাতি গড়ে তুলতে চাই। ওরা যদি নীতি বিবর্জিত আচরণ করে তবে আমরা সেটা পরিহার করব। আমরা চাই সুবিচার। তারা বেছে নেয় সন্ত্রাসের পথ কিন্তু ২ মাস এর এই গণজাগরণে একটা মানুষ ও আহত হয় নাই, হয় নাই কোন মালের ক্ষতি।
আমাদের চিন্তা, দর্শন, নীতি হবে সুস্থ, সুন্দর, মননশীল এবং প্রগতিশীল। এবং তা হবে মুক্তিযুদ্ধের জন্য, দেশের জন্য, মানুষের জন্য।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×