জামাতের পক্ষে এক পত্রিকা "আমার দেশ" আজকে যখন মিথ্যাচার করে করে এত কিছুর করার ক্ষমতা রাখে সেখানে সত্যের পক্ষের আরও ১০ টি পত্রিকা কেন সেই মিথ্যাচার গুলোর ভুল ভেঙ্গে এবং অন্যায় গুলোকে ফোকাস করে প্রচার করতে পারছে না ?
সেইদিন যখন মাওলানা জুনায়েদ আল্লামা শফি কে নবীর সাথে তুলনা করলেন তখন একটা পত্রিকাকে তো দেখলাম এটা নিয়ে সংবাদ করতে ? তারা কি পারত না এই ধরণের চরম অবমাননা গুলো মানুষের কাছে তুলে ধরতে ? প্রথম আলোর মত জনপ্রিয় পত্রিকা কি পারল না এইটা তুলে ধরতে ? যারা ধর্ম নিয়ে পড়াশুনা করে তারা যখন ধর্ম কে ব্যাবহার করে অবমাননা করে তখন সেটা কেন কিছু হয় না ?
একটা রিকশাওয়ালা বা মজুর যখন রাস্তায় গালিগালাজ করে তখন আমরা তাকে এড়িয়ে চলি কারণ আমরা বলি সে মূর্খ , শিক্ষিত না। আর যখন একজন শিক্ষিত লোক গালিগালাজ করে তখন আমরা বলি- "আপনি একজন শিক্ষিত লোক হয়ে কিভাবে এইরকম গালি দেন ?"
এখানেই হল পার্থক্য। যে সকল ধর্মবিদ্বেষী মানুষ ধর্ম নিয়ে গালিগালাজ করে তারা তো অজ্ঞ, মূর্খ। আর যারা ধর্ম জেনেও এর অবামাননা করে তারা তো এর থেকেও নিকৃষ্ট।
এরপর দেখি ফটিকছড়ির দিকে তাকাই তখনও কি মিডিয়ার তেমন কোনও ভূমিকা পাই আমরা ? এখন পর্যন্ত পত্রিকা এবং টেলিভিশন এ ৩ জন নিহত দেখানো হচ্ছে। সরকারের চাপে প্রকাশ করা হচ্ছে না। অথচ এখন পর্যন্ত ২০ জনের ও বেশি নিহত হল। এখনও শুনা যায় রাস্তায় রাস্তায় লাশ পড়ে আছে। অথচ সরকার তার ব্যারথতা এড়ানোর জন্য মিডিয়া তা প্রকাশের স্বাধীনতা দিচ্ছে না। যারা সাধারন মুসলমান, যারা হেফাজত ভক্ত আছেন তারা কি জানতে পারছে হেফাজত আর জামাতের ধর্মের নামে সহিংসতা ? তারা কেউ তো আর আমাদের মত ব্লগ বা ইন্টারনেট ব্যাবহার করে না। তারা হয় পড়বে আমার দেশ । আর টেলিভিশন দেখলেও বা কি !! সেই একি ভাবে মসজিদের মত পবিত্র স্থান কে ব্যাবহার করা হয়। সাইদিকে কে চাঁদে দেখার গুজব যেমন মসজিদের মাইক থেকে দেয়া হয় এবারু আবার সেই একই মসজিদের মাইক থেকে মিথাচার করে এই সহিংসতা।
আর সরকার যদি ভোটের রাজনীতি ছেড়ে আদর্শিক রাজনীতি করত তাহলে হয়ত এই সহিংসতা দেখতে হত না। সামনে যে এখনও অনেক বাকি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




