somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মান+ হুশ= মানুষ ; কিন্তু এরা কিভাবে মানুষ হয় ?

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকজন পিটুনে খেয়ে আধামরা শুয়ে আছে। আশেপাশে মানুষের ভিড় তাদের ঘিরে। কিছু বীরপুরুষ হাতে লাঠি আর গাছের ঢাল নিয়ে স্লোগান দিল জোরে-
নারায়ে তাকবির, আল্লাহু আকবর...
বলে বলে মারতে থাকল। ভেঙ্গে যেতে লাগল এক একটা হাড্ডি; হাতের, পায়ের, আঙ্গুলের, হাঁটুর, কোমর, বুকের এক একটা পাঁজর, মুখের চোয়াল আঘাতে চূর্ণ-বিচূর্ণ। মাথার একবার একপাশে পড়ল লাঠির বারি। শেষ হতে না হতেই আর এক পাশ থেকে মাথার অন্য পাশে আবার বারি। চলতেই থাকল বীরপুরুষদের হত্যাজজ্ঞ। আশেপাশের ভিড়ে সবাই দাড়িয়ে উপভোগ করছে এই দৃশ্য। এ যে লাইভ ! টিকিট কেটে হলে যাওয়া লাগছে না দেখতে !
এরপর বীরপুরুষেরা এগিয়ে গেল আর একটা পড়ে থাকা নিথর দেহের দিকে। আবার শুরু হল ধর্মীয় স্লোগান, তালে তালে চলতে থা্কল হাড্ডি ভাঙ্গার খেলা, পাঞ্জাবি টুপি পড়া একজন সেখানে এসে শামিল হল। যোগ দিল মুখ, চোখ থেতলে দেওয়ার তামাশায় !!
এভাবে চলতেই থাকল একের পর এক............

আরও শুনতে চাও? ভাল লাগছে গল্প ? এ তো গল্প না। এ হেফাজত জামাতের শান্তির ধর্ম ইসলাম প্রচার আর হেফাজতের নমুনা। ইতিমধ্যে সবার হোম এ ভিডিও টি হয়ত চলে গিয়েছে। বিশ্বাস করতে পারছিলাম না !! ৭১ এর পর মনে হয় এইরকম বর্বরতা আর হয় নাই।

একটা কুকুরকে অন্য কুকুর মারতে দেখলে সেও ঘেউ ঘেউ করে। একটা কাকের বাচ্চা রাস্তায় পড়ে গেলে অন্য সব তাঁকে ঘিরে কা কা করতে থাকে যাতে কেউ সেই বাচ্চাকে আঘাত করতে না পারে। আর এখানে মানুষ মারা যেন একটা তামাশা। সবাই যেন শো দেখছিল ! হায়রে মানবতা !! সেইদিন পত্রিকায় দেখলাম এক ছাগল শাবক একটি মা কুকুরের দুধ পান করছে অন্য আর একটি কুকুর ছানার সাথে । ছবিটা দেখে ভাবছিলাম আমাদের মানুষদের অবস্থান তাহলে কোথায় গেল !!

কোথায় আসলে আমাদের অবস্থান ? কোথায় আছি আমি ? সেইদিন পহেলা বৈশাখ পালন করার আগে ঘর থেকে বের হবার সময় ভাবছিলাম আজকে কোনও বোমা ফুটবে না তো ! এখন ধর্মীয় স্লোগান দিতে দিতে মানুষ হত্যা দেখে ভাবছি-- আচ্ছা যে ইমামের পিছনে দাড়িয়ে আমি নামায পরছি সেও কি এইরকম ? যে হুজুর বাসায় এসে কুরআন শিক্ষা দেয় সেও কি এইরকম ? আমি যে এইরকম ভাবছি সেটা কি আমার দোষ ? এর জন্য দায়ী কারা ? তাদের কে রুখে দেওয়া কি আমাদের কর্তব্য নয় ?

তাদের বিচার চাই। বিচার করা হোক এদের। আর হেদায়াত হোক তাদের অন্তরের ভিতরে যেন তারা বুঝতে পারে তারা কতটা জঘন্য কাজ করেছে আল্লাহর নাম মুখে নিয়ে।

আমার বিশ্বাস কে, আমার ধর্ম কে তারা কলুষিত করেছে, হাজার হাজার কিশোরের মন তারা কলুষিত করেছে।

কিন্তু যে শিশু আগামিকাল বড় হবে তার বিশ্বাস কে কলুষিত হতে দিব না। মানবতাবধ কে আর কলুষিত হতে দিব না। সবার সোচ্চার হওয়া উচিত যার যার অবস্থান থেকে। সেটা যদি ফেইবুক এ একটা স্ট্যাটাস দিয়েও হয় তাও উচিত। সেটাও কিন্তু কম না। আরিফ ভাই একটা স্ট্যাটাস এ প্রসঙ্গে বলেছে-

"দেশের যেকোনো সংকটে আমরা একসাথে ছিলাম।“এই সরকারের সময়েই; লীগ যখন বিশ্বজিতকে মারলো, তখন সবাই আমরা এর বিচার চেয়েছিলাম... এবং সবাই একসাথে বিচার চেয়েছিলাম দেখেই সরকার, তাদের দলীয় লোকদেরকেও গ্রেফতার করতে পিছপা হয়নি”... বা... “একটি মুসলিম গরিষ্ঠ দেশ হওয়ার পরেও, রামু ঘটনায় আমরা সবাই একসাথে জেগে উঠতে পেরেছিলাম; প্রত্যেকে, প্রত্যেকের জায়গা থেকে”... বা ... “লগি বৈঠা নিয়ে যখন তাণ্ডব শুরু হয়েছিলো, তখনও কিন্তু আমরা জেগেছিলাম। বেশ ভালো ভাবেই জেগেছিলাম... এমনকি, ক্যান্টনমেন্ট পর্যন্ত জেগে উঠেছিলো”

আসুন জেগে উঠি। উগ্র ধর্মান্ধদের সমাজ থেকে মুছে ফেলতে হবে। উগ্র নাস্তিক থেকে উগ্র ধর্মান্ধ ব্যাক্তি ক্ষতিকর। কারণ উগ্র নাস্তিক কিন্তু আপনাকে মেরে ফেলবে না ! আর যারা রাজনীতির স্বার্থে এসব করে তাদের রাজনীতিকে ধিক্কার দিয়ে বেরিয়ে আসুন। সময় এসেছে আদর্শের রাজনীতি করার। আর না ভোটের রাজনীতি।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×