‘মান না গুনজম দর জমিনে আসমা
লেকে গুনজম দর কুলুবে মুমেনা।’
অর্থাৎ...
আমি আল্লাহ আসমানে বা জমিনে কোথাও নাই,
আমি আছি বিশ্বাসীর অন্তরে।
আচ্ছা মানুষ বড় নাকি কুরআন-হাদিস বড় ?
মানুষ কুরআনের জন্য নাকি কুরআন মানুষের জন্য ?
মানুষ ধর্মের জন্য নাকি ধর্ম মানুষের জন্য ?
আফসোস সেই ধর্মের নামে, কুরআনের নামে একদল সংস্কারবাদী মানুষ হত্যা করে, অরাজকতা করে, আর ভাবে তারাই ইসলাম কায়েম করছে !
" আর তাদেরকে যখন বলা হয় তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, তারা বলে, আমরা সংস্কারক মাত্র। সাবধান! তারাই হল বিপর্যয় সৃষ্টিকারী অথচ তারা তা বুঝছে না। "
- সূরা বাকারা ( ১১-১২)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




