somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ত্রিচক্র

০১ লা জুলাই, ২০২০ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.

- ওরা ক'জন?
- তিন জন, জনাব। উত্তরদাতা মাথা নিচু করে জবাব দিলো।
মাথায় হ্যাট পরা লোকটা ভেতরে ঢুকে পড়লো। হাতে একটা ত্রিকোনাকৃতির লাগেস। সম্ভবত লাগেজটি উনি বানিয়ে নিয়েছেন। আবছা আলোর লম্বা গলি ধরে তিনি এগিয়ে যাচ্ছেন। তার সাথে উত্তর দেয়া লোকটিও আছে। গলি পেরিয়ে একটা বিশাল কক্ষ। কক্ষের সিলিংয়ের একটু নিচে লম্বালম্বি মোটা আকৃতির একটা রড লাগানো। রড়ের মাঝ বরাবর ফাঁকা ফাঁকা করে নিচের দিকটা বাঁকা করা কিছু রড ঝুলানো। রডগুলো ঠিক মাংসের দোকানের মাংস ঝুলানোর রডগুলোর মত। এই রডগুলোতে মাংসের মত করে তিনজন বিবস্ত্র মানুষ ঝুলে আছে। বুকের উপর দিয়ে বোগল পেরিয়ে একটা মোটা রশি গলার পেঁছন দিক দিয়ে উঠেছে। সেটা বাঁকানো রডগুলোর সাথে ঝুলিয়ে দেয়া হয়েছে।

লোকটা হ্যাটটা খুলে টেবিলের উপর রাখলেন। হাতে সার্জিক্যাল গ্লভস পড়তে পড়তে চিতকার করে বললেন, এনি উইশ? ঝুলন্ত লোকগুলো কেঁপে উঠলো।

২.

- কে আপনি?
- এক গ্লাস পানি হবে? লোকটার ঠোঁট কাঁপছে। শরীর ঘামে ভিজে গেছে।
প্রশ্নকর্তা উত্তর এড়িয়ে ঘর থেকে পানি এনে দিলো। লোকটা পানি খেয়ে বললো,
- ধন্যবাদ আপনাকে। আপনার জন্য নিশ্চয় বিশেষ উপহার রয়েছে। একথা বলে লোকটা হাঁটতে শুরু করলো। প্রশকর্তা হাতে খালি গ্লাসটা নিয়ে লোকটার চলে চাওয়া দেখছে।

পরদিন দুপুরে মসজিদ প্রাঙ্গণে একটা জানাজা হচ্ছে । সেই লোকটা প্রাঙ্গণের এক কোণায় দাঁড়িয়ে জানাজায় সারিবদ্ধভাবে দাঁড়ানো লোকগুলোকে দেখছে।

৩.

রিশি মাত্র ঘর থেকে বের হলো। একজন ভিক্ষুক তার সামনে হাত পেতে বসলো, ভাই সকাল থেকে কিছু খাই নাই, কটা টাকা দেন। রিশি মানি ব্যাগ থেকে দশটাকা বের করে দিলো। এরপর রিশি কিছুদূর গিয়ে রিকসা ডাকবে তখন দেখে রাস্তার পাশে ছোট একটা মেয়ে শুয়ে আছে পাশে একটা থালা রাখা, তার মধ্যে কিছু খুচরা টাকা। মেয়েটা তার দিয়ে তাকিয়ে আছে। রিশি ইগনোর করতে পারে নাই। মানিব্যাগ থেকে দশটাকা বের করে থালার মধ্যে রেখে দিলো। রিশি রিকসায় উঠে গেলো। রিকসা থেকে নামার পর রিকসাওয়ালা বললো, ভাই কিছু বাড়ায়া দেন,এখন ভাড়া কম পাই। রিশি রিকশাওয়াকেও দশটাকা বাড়িয়ে দিল। এভাবে সে আরো অনেক মোড়ে, বাসে গেইটে টাকা দিয়ে গেলো। এখন তার মানিব্যাগ শূন্য। সে মানিব্যাগের ভেতরে তাকিয়ে আছে। হঠাৎ তার মনে হলো সে একা কোথাও দাঁড়িয়ে আছে। সে চারপাশে চোখ ফেরায়। সে খেয়াল করলো, সে দাড়িয়ে আছে একটা ছোট শুকনো জায়গার মধ্যে আর চারপাশে শুধু পানি। চোখ যতদূর যায় ততদূরই পানি। পানিগুলোর কোন আওয়াজ নেই, কোন নড়াছড়া নেই
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×