somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের পরিবার থেকেই ধিক্কার কাদের সিদ্দিকীকে

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


www.bdnews24.com থেকে কপি পেস্ট
কাদের সিদ্দিকীর বিতর্কিত অবস্থানের জন্য সংসদে তাকে ধিক্কার জানিয়েছেন তারই বড়ভাই পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ।

রোববার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “তোমাকে ধিক্কার, তোমাকে ধিক্কার।”


ছোট ভাইয়ের উপাধি ‘বঙ্গবীর’ উল্লেখ না করে পাটমন্ত্রী বলেন, একাত্তরে নিজের জীবন রক্ষার জন্যে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল কাদের সিদ্দিকী। তবে বর্তমানে জামায়াতপন্থী টেলিভিশন দিগন্তে অংশ নিয়ে সে বেশামাল হয়ে পড়েছে।

দিগন্ত টেলিভিশনে ‘সবার উপরে দেশ’ নামে একটি টক শো উপস্থাপন করেন কাদের সিদ্দিকী।

সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা অনুষ্ঠানে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের পদত্যাগী বিচারক নিজামুল হকের সঙ্গে প্রবাসী এক আইন গবেষকের স্কাইপে কথিত কথোপকথন প্রকাশ করায় আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে নোবেল পুরস্কার দেয়া উচিত বলে মন্তব্য করেছিলেন এই মুক্তিযোদ্ধা, যিনি কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য কাদের সিদ্দিকী ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু তাতে সফল না হয়ে ভারতে পাড়ি জমান। এর পর ১৯৯০ সালের ডিসেম্বরে তিনি দেশে ফেরেন।

দেশে ফেরার পর আওয়ামী লীগে যোগ দিলেও পরে দল থেকে বহিষ্কৃত হয়ে কৃষক-শ্রমিক জনতা লীগ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন।

সংসদের আলোচনায় অংশ নিয়ে কাদের সিদ্দিকী নাম উল্লেখ না করে লতিফ সিদ্দিকী বলেন, স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে তিনি ঘোষণা দেন-বঙ্গবন্ধুর চতুর্থ সন্তান হিসেবে। সেই চতুর্থ সন্তান এখন তার কার্যকলাপের কারণে, দিগন্ত টিভির টকশোতে যাচ্ছে এবং দিগন্ত পত্রিকায় লেখালেখি করছে। জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে।

“তরুণ প্রজন্ম চত্ত্বরও তাকে নব্য রাজাকার আখ্যা দিয়েছে। তিনি এখন বেশামাল হয়ে গিয়েছেন। তিনি বলেছেন- আমি যদি রাজাকার হই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার কমান্ডার। ধিক তোমাকে, এ ঔদ্ধত্যকে।”

নিজেকে রক্ষার জন্যে কাদের সিদ্দিকী একাত্তরে যুদ্ধে অংশ নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অনুজকে উদ্দেশ্য করে লতিফ সিদ্দিকী বলেন, “আমি সংসদে ঘোষণা দিচ্ছি যে একাত্তরে সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল সেটা ছিল জীবন রক্ষার জন্য, বঙ্গবন্ধুর আদর্শের জন্য বা দেশের মানুষের মুক্তির জন্যে নয়। ৭৫-এ যে অস্ত্র তুমি হাতে নিয়েছিলে তা প্রতিরোধের জন্য নয়, তোমার জীবন রক্ষার জন্যে। তোমাকে ধিক্কার, তোমাকে ধিক্কার।”

দিগন্ত টেলিভিশনে টকশো উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন আলোচনায় অংশ নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য দেয়ায় সম্প্রতি গণ জাগরণ মঞ্চ থেকে কাদের সিদ্দিকীকে ‘নব্য রাজাকার’ আখ্যায়িত করা হয়।

পাশাপাশি এ জন্য জনগণের কাছে ক্ষমা না চাইলে ‘বঙ্গবীর’ উপাধি কেড়ে নেয়ার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা।

আলোচনায় লতিফ সিদ্দিকী বিএনপি ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কঠোর সমালোচনাও করেন।

“ দেশের তরুণ প্রজন্ম যখন জেগেছে, তখন তিনি নিশ্চুপ হয়ে গেলেন। আর চিকিৎসার নামে গেলেন সিঙ্গাপুরে। এটা ষড়যন্ত্রের জন্য।”

কাদের সিদ্দিকীর মতো জ্ঞানহীন নেতাদের বোঝা আর কত কাল বইবে বাংলাদেশ ?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×