একটি রাতের কথা................
"পুলিশঃ "অ্যাই রিকশা !! থামো থামো ... রাত ১০ টার সময় কই যান ??"
আমিঃ 'জ্বী, বাসায় !!"
পুলিশঃ "এতক্ষণ কই ছিলেন ??"
আমিঃ "বন্ধুর বাসায় !!"
পুলিশঃ "কোথায় পড়েন ??"
আমিঃ "কুয়েট !!"
পুলিশঃ "তাইলে বাংলাদেশে কি করেন ??"
আমিঃ "জ্বী, আসলে এইটা কুয়েত না ... কুয়েট ... খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ... !!"
পুলিশঃ "বুঝছি !! আইডি কার্ড দেখি !!"
আমি আমার পুরাতন আইডি কার্ড বের করে দিলাম !!
পুলিশঃ "ঢাকা কলেজের আইডি ক্যান ?? এইটার তো ডেট শেষ !!"
আমিঃ ''আসলে এখনো ক্লাস শুরু হয় নাই, আইডি পাই নাই !!"
পুলিশঃ "ব্যাগ দেখি !!"
অতঃপর আমার ব্যাগের ভিতরে থাকা গেইম খেলার গেইমপ্যাড আবিষ্কার করে পুলিশের চক্ষু ছানাবড়া ... রাতের অন্ধকারে কতগুলা বাটনসহ তারওয়ালা ঐ কালো ছোট বাক্সটাকে বোমের রিমোট কন্ট্রোল তথা ডেটোনেটরের মত লাগতেছিলো !!
পুলিশঃ "এইটা কী ??"
আমিঃ "গেইমপ্যাড !!"
পুলিশঃ "কী করে এইটা দিয়ে ??"
আমিঃ "কম্পিউটারে গেইম খেলে ... ফিফা, এনএফএস !!"
পুলিশঃ "তো কম্পিউটারের জিনিস ব্যাগে নিয়া ঘুরেন ক্যান ?? বাসায় রাখতে পারেন না ??"
অতঃপর ব্যাগ ঘাটাঘাটি করে ২ টা গেইমের সিডি, একটা গল্পের বই, একটা সি প্রোগ্রামিং এর বই, এক বোতল পানি পাওয়া গেলো ... পানির বোতলটাও "এসিড' ভেবে অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখলো !!
গেইমপ্যাড এর অজুহাতে আমারে ধরবে কিনা, এমন চিন্তা করতে করতে আমার ব্যাগের এক পকেটে বাংলাদেশের জাতীয় পতাকা পাওয়া গেলো !!
জাতীয় পতাকা দেখেই কি-না জানি না, পুলিশ ভাই আমাকে ছেড়ে দিলো !!
রিকশায় বাকি পথ যাইতে যাইতে মনে হইলো, পুলিশ ভাইদের জীবনে আনন্দ বলে কিছু নাই ... শুধুই সন্দেহ আর সন্দেহ ... ভবিষ্যতে দেশের বড় কিছু হইতে পারলে পুলিশ ভাইদের মাঝে ফ্রি তে গেইমপ্যাড বিতরণ করে একটা গেইম খেলার আসর বসাবো !!
হয়তোবা, অদূর ভবিষ্যতে বেকার রাস্তায় আমার মত কোন গেম-পাগল ছেলেকে রিকশা দিয়ে যাইতে দেখলে পুলিশ সন্দেহের বদলে আনন্দ নিয়ে বলবে, "এত রাতে কই যান ?? আসেন, গেইম খেলি !!"
- কালেকটেড

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


