মানুষের জান মালের হেফাজত যারা করতে পারেনা, জাতীয় সম্পদের যারা হেফাজত করতে পারেনা, মুক্তিযুদ্ধের চেতনার হেফাজত করার বদলে যারা জাতীয় বেঈমানদের হেফাজত করে, জাতীয় বেঈমানদের সাথে আপোষ করে, জনতার উপরে যাদের ঈমান নাই, জনমানুষের ধর্মের হেফাজত তাদের মাধ্যমে হবেনা। জনমানুষের নয়া প্রতিনিধীরা যারা জনমানুষের হক আদায়ে বিগত বছর গুলাতে সোচ্চার থেকেছে, ইনসাফ প্রতিষ্ঠার জন্যে যারা শাহবাগে একজোট হয়েছে, তাদের গলা টিপে হত্যা করতে আওয়ামীলীগ, বিএনপি, জামাত ইসলাম এবং জাতীয় পার্টি একজোট হয়েছে। এদের রাজনীতিতে ইনসাফ নাই, জনতার হক আদায়ের তৎপরতা নাই, মানুষের জান মালের নিরাপত্ত্বা নাই। বেঈনসাফি, বেঈমানী এদের রাজনীতির পরতে পরতে। এমন কোন অধর্ম নাই, এমন কোন পাপ নাই, যা তারা করে নাই, এর সাক্ষি বাঙলার ১৬ কোটি জনগণ। এরা ক্ষমতাসীন অথবা বিরোধী দল হিসাবে নিজ নিজ স্বার্থ রক্ষায় জানোয়ারের মতো কামড়াকামড়ি করলেও জনগণকে শোষনের জায়গায় সবাই একাট্টা, একজোটে এরাই বাঙলার শাসকশ্রেণী। বাঙলার রাজনীতিতে এরা যতোদিন শাসকগোষ্ঠি হিসাবে টিকে থাকবে ততোদিন এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবেনা, জনগণের হক আদায় হবেনা, মিরজাফর, গোলাম আজমের মতো রাজাকার বেঈমানরা যুগে যুগে আসবে, টিকে থাকবে আর সেই বেঈমানীর বিরুদ্ধে গিয়ে খুন হবে সহস্ত্র তাজা প্রাণ। এই জালেম শাসকগোষ্ঠি যতোদিন আছে ততোদিন বাঙলার বুকে অধর্ম রাজত্ব করবে, জোর জুলুমের আইন হবে খোদার কালাম, রাষ্ট্রিয় সংবিধান। এই শাসকগোষ্ঠির বিরুদ্ধেই জনতার জেহাদ পরিচালনা করতে হবে। সেই জেহাদে জিতলেই জনতার জান, মাল, ধর্ম রক্ষা হবে। তার আগেনা।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





