somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেগনেন্ট নারীও শেখ হাসিনার আক্রোশ থেকে মুক্ত নয়?!

১৯ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রেগনেন্ট নারী, সর্বোচ্চ কেয়ারে থাকতে হয়। পরিমিত খাবার, নিয়মিত বিশ্রাম অপরিহার্য। যে কোন ধরনের টানা হেঁচড়া থেকে তাকে মুক্ত রাখতে হয়। নিয়মিত ডাক্তারের চেকআপে থাকতে হয়। গর্ভবতী মায়ের নিজের শরীর ও গর্ভের শিশুর সুস্থতার জন্য এসব অপরিহার্য বলে জনসচেতনতা তৈরি লক্ষ্য সরকারী টিভিতে গর্ভবতী মায়ের নিরাপত্তা নিয়ে বিভিন্ন বিজ্ঞাপনও প্রচার করা হয়।

সে ধরনেরই একজন মা, যিনি হিজাব পরেন, ইসলাম মানেন। ঠিক এ কারণেই তাকে সহ আরো অনেককে গতকাল সন্ধ্যায় পুলিশ কোন অপরাধ ছাড়াই আটক করে। থানা হাজতের দূর্গন্ধময় পরিবেশে ১৮ ঘন্টারও বেশি ফেলে রাখা হয়। তীব্র এই শীতের ভিতর তাদেরকে কোন গরম কাপড় দেয়া হয়নি, এমনকি তাদের পরিবার থেকেও দিতে দেয়া হয়নি। ২৪ ঘন্টারও বেশি সময় ধরে তাদের খেতে দেয়া হয়নি, প্রেগনেন্ট ওই আপুটিকেও। এরপর তাদেরকে পুলিশ ভ্যানের মতো কঠিন বাহনে করে আদালতে নিয়ে গিয়ে পুলিশ ৭ দিন রিমান্ডে নেয়ার সিদ্ধান্ত নেয় সরকার!

একটি বৈধ দল, যারা ঘরের ভিতরই ইসলাম চর্চা করে। অন্যান্য রাজনৈতিক দলের নারী কর্মীদের মতো তারা কখনও রাস্তায় নামে না, মিছিল-মিটিং এ যোগদান করে না। একান্ত ভাবে ব্যাক্তিগত ইসলাম চর্চা ও আত্মশুদ্ধির মতো কাজগুলোতেই লিপ্ত থাকে। তাই গ্রেফতারের সময়ও পুলিশ তাদের বিরুদ্ধে কোন অপরাধ দেখাতে পারেনি। কিছু না পেয়ে ৫৪ধারার মতো সামান্য অভিযোগ দেখিয়ে পুলিশ মামলা দেয়।

কোন অপরাধ/অভিযোগ না থাকার পরও আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে! যাদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী। আমি এই মাত্র একজন আইনজীবি আপুর কাছে জানতে চাইলে তিনি বলেন এই অভিযোগে রিমান্ডে নেয়ার কোন কারণ নেই। জামিন চাইলে পুরুষদেরও জামিন দিয়ে দেয়া হয়। নারীদের তো দেয়া হয়ই। এরপরও এই আপুদের জামিন দেয়া হয়নি এবং রিমান্ডে পাঠানো হয়।

বাংলাদেশ ৯০% মুসলমানের দেশ। এই দেশে ধর্মপ্রাণ ও হিজাব পরিহিতা নারীদের এই ধরনের অপমান?! ভয়ংকর অবস্থার জানান দিচ্ছে। এসব কোন ভাবেই সহ্য করা যায় না। আমরা কেউ এখানে বেড়াতে আসিনি, পরদেশিও নই। এটি আমার দেশ। আমাদের দেশ। এই দেশে নারীত্বের এই অপমান মেনে নিতে পারি না। সুশীলতার মুখোশ পরিহিতরা নারী অধিকারের কথা বলে, মানবাধিকারের বুলি আউরায় কিন্তু এই নিরপরাধ নারীদের বিষয়ে কোন কথা এ পর্যন্ত বলেনি, বলবেও না বরং তারা খুশি। ওরা ধর্মনিরপেক্ষতার নামে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। কিন্তু যারা বিবেকবান তারা কি নারীদের এই অপমান দেখেও কথা বলবো না?! আমরা কি জেগে উঠবো না?
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৯
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×