শাহবাগ তুমি আমার খুবই প্রিয়
তোমার কারণে ভুলিয়ে দিতে পেরেছি পদ্মা সেতুর যন্ত্রণা...
শাহবাগ তোমার কারণে হারিয়ে গিয়েছে
তুই চোর, তুই চোর সেই কঠিন শব্দগুলো যা হাজির করছিল ডেসটিনি, হলমার্ক, কুইকরেন্টালের লক্ষকোটি টাকা চুরির বর্ণনা...
শাহবাগ তুমি কি প্রিয় না হয়ে পার?
তোমার বিকট চিৎকারে হারিয়ে গিয়েছে শেয়ারবাজারের ৩৩লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর কান্নার গুমোট আওয়াজ...
শাহবাগ তুমি এনে দিয়েছ মোরে সেই সুযোগ
মুছে দিতে বিচার নামের নাটক ফাঁসের স্কাইপে সংলাপের কড়া ঝাঁঝ...
শাহবাগ তুমি এতই মহান
তোমার ধাক্কায় আজ মিডিয়া হয়েছে অন্ধ, বুদ্ধিজীবিদের বিবেক হয়েছে বন্ধ...
শাহবাগ তোমার কারণে কেউ আর বলার সুযোগ পায় না
ধর্ষনলীগের অপকর্ম...
শাহবাগ তোমার সাজানো হুংকারে আতংকে কেঁপে উঠেছিল নপূংশক বিএনপি
হারিয়ে গিয়েছে কেয়ারটেকার দাবী, ঢুকিয়ে দিব এবার মাটির নিচে খালেদার দল...
শাহবাগ তোমাকে খাওয়াচ্ছি মিষ্টি পানি, দিচ্ছি দামী খাবার
তোমার কারণে সুযোগ এসেছে কামিয়াব করতে ফ্যাসিবাদ ও নব্য বাকশাল...
শাহবাগ তুমি আমার খুবই প্রিয়, তুমি দীর্ঘজীবি হও
সাজিয়ে দিয়েছি তোমাকে, তোমার কারণে পুরো দেশ উত্তাল...
তোমাকে সামনে রেখে উলটপালট করে দিবো সবকিছু
করে তুলবো সবাইকে মাতাল, সার্বভৌমত্ব হবে টালমাটাল...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


