somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামাজিক স্ক্যান্ডার প্রসঙ্গে একজন নিধর্মীর ওয়াজ মাহফিল

২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বহুত দিন হেদায়েতি বক্তব্য রাখার সুযোগ পাই না। আইজকা একটু হেদায়েতী বক্তব্য দেই। এই হেদায়েত মুসলিম ধর্ম সংক্রান্ত, অতএব ইসলামের দৃষ্টিভঙ্গি হইতে হেদায়েতী বক্তব্য প্রদান করা হইবে।

আপনারা সবাই জানেন যে প্রভা আপা বড়ই গুনাহের কাজ করিয়াছেন। তেনার গুনাহের পার্টনার কোন কারণে উনার উপর ক্ষিপ্ত হইয়া স্বীয় কর্মের চলচিত্র প্রকাশ করিয়া দিয়াছেন। ইহা নাস্তিকানের দৃষ্টিতে বড়ই অনৈতিক কর্ম। কিন্তু অতীব দুঃখের সহিত দেখা গিয়াছে যে উনাদের এই চলমান দৃশ্য নিয়া আস্তিকানেরা ব্যপক উৎসাহ উদ্দিপনার সাথে প্রচার ও প্রসার করিয়া গিয়াছেন। মানবীয় জৈবিক ক্রিয়াকলাপ দেখিয়া আনন্দ লাভের প্রাচীন এবং অনৈসলামিক আগ্রহ দেখিয়া এই নাস্তিক হুজুর বড়ই বিস্মিত ও হতভম্ব হইয়াছি। রাসুলুল্লাহ ফরমায়াছেন...

যে ব্যক্তি কোন মুসলিমের দুষ গোফন করিবে, আল্লাহ পাক তাহার দুষ কেয়ামতের ময়দানে গোফন করিয়া রাখিবেন।

বলেন আহমাদু লিল্লাহ...

যদি কোন কারণে গুনাহ গোপন রাখা কষ্টকর হয়ে যায়, সেক্ষেত্রে উক্ত ব্যক্তির সাথে যুযগাযুগ করিয়া তাহাকে সংশোধনের চেষ্টা করিতে হইবে..কুরানে পাকে আসিয়াছে

আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের সহায়ক। তারা ভাল কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে। নামায প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে। এদেরই উপর আল্লাহ তা’আলা দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশীল, সুকৌশলী। (৯ঃ৭১)

শুধুমাত্র চুরি, ডাকাতি, ঘুষ দুর্ণীতি এবং হত্যার মত অপরাধের ক্ষেত্রে অন্যের গুনাহ প্রকাশ করা জায়েজ আছে। এমনকি অন্যের যেনা করার ঘটনা লুকানোর শিক্ষা রাসুলে পাকের জীবন থেকে আমরা পাই।

সকলেই জানি যে একদা এক মহিলা স্বীয় গুনাহের কথা রাসুলের কাছে বলিয়াছিলেন, রাসুল তিনবার মুখ ফিরাইয়া লইয়াছিলেন। ধরা যাক উক্ত মহিলা দ্বিতীয় বার বলার পর যদি থামিয়া যাইতেন, তাহলে রাসুল উক্ত মহিলার গুনাহ অবশ্যই গোপন করিয়া যাইতেন। আপনাদের মতন একে ওকে মেইলের মাধ্যমে বিলাইতেন না। রাসুলের এই শিক্ষা আস্তিকানেরা নিবেন আশা করি।

আমাদের মনে রাখিতে হইবে যদি কেহ অপরের কোন দুষ ত্রুটি জানিয়া যান এবং তাহা জনসমক্ষে ছড়াইয়া দেন, তাহলে তিনি গীবত করিলেন। আল্লার রাসুল বলিয়াছেন যে দুষ থাকিলে তাহা ছরাইলে হয় গীবত। আর না থাকিলে হয় অপবাদ প্রদান। যাহা অধিকতর অন্যায়।

সর্বশেষে আপনাদের এক খান আয়াতের মাধ্যমে আমার ওয়াজ শেষ করবার চাই...আল্লাহ তায়ালা ফরমায়াছেন...

Those who love (to see) scandal published (and) broadcast among the Believers will have a grievous Penalty in this life and in the Hereafter: Allah knows and ye know not. (Quran, 19-24)

যাহারা স্ক্যান্ডাল দেখিতে ভালবাসে এবং তাহা প্রচার করিতে পছন্দ করে বিশ্বাসীদের মাঝে তাহারা কঠিন শাস্তির মুখোমুখি হবে এই দুনিয়া ও আখিরাতে...সুরা ২৪ঃ১৯

আপনারা যাহারা ইসলাম মানিয়া চলেন, তাহাদিগকে অনুরোধ, কিছু অপরাধ আছে, যাহা শাস্তির মুখোমুখি না করিয়া প্রচার করিলে তাহার প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি পায়। অতএব আপনাদের ধর্মগ্রন্থের সুন্দর শিক্ষাগুলি আপনারা ব্যক্তিজীবনে যতটা সম্ভব পালন করিবেন। এহাই আমার প্রত্যাশা...

জগতের সকল মানুষ সুখী ও সুন্দর হোক।

সুত্র
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫৯
১৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×