somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইচ এস সি পরীক্ষার রেজাল্ট এবং আমার কিছু অযথা আতলামী

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ প্রায় প্রতিটি দৈনিক পত্রিকার প্রধান খবর এইচ এস সি পরীক্ষার রেসাল্ট প্রকাশ নিয়ে । বরাবরের মত এবারও বিভিন্ন কলেজের পাশ করা "ছাত্রী"দের গ্রুপ ছবি ছাপানো হয়েছে । তা হোক, যতখুশি ফটো ছাপাও সমস্যা নাই । তবে চোখ চলে গেলো পত্রিকার পৃষ্ঠার একেবারে কোনায়, যেখানে রাজউক কলেজের অধ্যক্ষের একখানা ছবি । তা থাকবেই না কেন, তার কলেজ তো সবার সেরা । ছাত্র-ছাত্রীদের মেধা আর শ্রম এবং অবিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা, আরো নানা কারণে তাদের এই সাফল্য !!

আসুন একটু পর্যালোচনা করা যাক । মূলতঃ গতবার দু-একজন ছাত্র ফেল করায় তা রাজউক কলেজ কর্তীপক্ষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় । আর একারণে কিছু বিশেষ ব্যাবস্থা নেয়া হয় তখন, কিছুতেই আগেরবারের পূণরাবৃত্তি চলবে না । যেমন প্রতিটি পরীক্ষার হলে তারা সিসি ক্যামেরার ব্যাবস্থা করেছে । কেউ ঘাড় ঘোরালেই তার খাতা গায়েব হয়ে যায়, এমনকি টিসি খাওয়ারও সম্ভাবণা থাকে । আবার পরীক্ষার শেষ ঘন্টা বাজার পর কেউ লিখলে তার খাতা সরাসরি ছিড়ে ফেলা হয় । সেই পরীক্ষাটা যদি হয় টেস্ট পরীক্ষা তখন ফাইনালের জন্য নির্বাচিত হতেই একজন ছাত্রের হিমশিম খেতে হবে । এবার সেখানে ১০ জন বাদে বাকী সবাই জিপিএ-৫ ।

খেয়াল করুন, দেশের অনেক নামধারী কলেজগুলোতেও ১০০% পাশের হার সম্ভব হয়না কখনো কখনো, কিন্তু রাজউক সহ বেশ কিছু বেসরকারী কলেজ নিজেদের হিসাব করে জিপিএ-৫ এর পারসেন্টেজ দিয়ে । বেসরকারী কলেজগুলো তাদের ব্যবসায়িক দিকটাই বেশি দেখবে সেটাই স্বাভাবিক, A+ এর সংখ্যা দিন দিন যত বাড়বে, কলেজের সুনামও বাড়বে, আরো ছাত্র ভর্তি হবে ইত্যাদি । তাই আমাদের দিন দিন ছোট হতে থাকা সিলেবাসগুলোকে আরো ছোট ছোট করে পড়ানো হয়, যেটুকু না পড়লেই নয় ঠিক ততটুকুই । ইম্পরটেন্ট প্রশ্নগুলো ধরে ধরে শেখানো হয়, নোট করে দেয়া হয়, প্রয়োজনে পড়া মুখস্থ করে বাসায় পাঠানো হয় । আর পরীক্ষার সময় গোপনে নকল সাপ্লাই, পরীক্ষা কেন্দ্রের সাথে নিজেদের সুসম্পর্ক বজায় রাখা, এসব তো আছেই । বেসরকারি বাদে অন্য স্কুল-কলেজগুলোও যে তা করছে তা কিন্তু এটা হয়ে থাকে কখনো কখনো ।

এখন প্রশ্ন হল, এভাবে অল্প পড়িয়ে সাজেশন দিয়ে অথবা অন্যভাবে হয়তো ভালো রেজাল্ট আমরা পাচ্ছি, কিন্তু সেই তুলনায় ছাত্ররা কতটা মেধাবী হচ্ছে? আমি ভার্সিটি ভর্তির কথায় যাচ্ছি না, সেটা ভিন্ন জিনিস । কিন্তু আজ যে ছাত্র A+ বা কিছু একটা পেয়ে যে পাশ করে বের হল, সে আসলে ঠিক কতটা কি শিখেছে আমরা কি তা যাচাই করে দেখেছি? যদি কেবল পরীক্ষায় পাশের জন্য জোর করে স্কুল-কলেজে কিছু পড়ানো হল, তারপর প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা তা তারা ভুলে গেল, তাহলে সে শিক্ষার মূল্যটা কোথায়?

এটাতো কেবল একটা দিক । আমাদের নামী-বেনামী স্কুল-কলেজগুলোতে ছেলে-পিলেদের শুধু পাশ করানোর জন্যই প্রয়োজনীয় পড়াশুনা করানো হচ্ছে, এতে করে তারা হয়তো ভবিষ্যতে ভালো জব পেতে পারে । কিন্তু মানুষ গড়ার যে ব্যাপারটা তা কতটা পালন হচ্ছে? ছাত্র-ছাত্রীরা প্রয়োজনীয় নৈতিকতার শিক্ষা আসলে ঠিক কতটুকু পাচ্ছে? আমাদের স্কুল লেবেলে কিছু ধর্মীয় নৈতিকতার বই ধরিয়ে দেয়া হচ্ছে । জীবে দয়া, রোগীকে সেবা করা, পরনিন্দা মহাপাপ এধরণের কিছু বিষয়, আমাদের নৈতিক ও মানবিক শিক্ষাগুলো এ পর্যন্তই । অন্যসব বিষয়ের মত বইয়ের পাতাতেই এগুলো সীমাবদ্ধ । কিন্তু এভাবে একটা ছাত্র ঠিক কতটা মানুষ হয়ে গড়ে উঠছে? আমাদের স্কুল-কলেজগুলোতে মানবিকতা, মুক্তচিন্তা, পরমত সহিষ্ণুতা এগুলোর চর্চা কি পরিমান হচ্ছে এখানে? এগুলো শেখানোর জন্য শিক্ষকেরা কোথায়? বরং অনেকে দেখা যায় ছাত্রদের সামনে অন্য শিক্ষক বা হেডস্যারদের মুন্ডুপাত করে বেড়ায় । ভালোমনের কিছু শিক্ষক আছে, তবে নিতান্ত অপ্রতুল ।

ফলে যা দেখা যায় আমাদের দেশে জিপিএ-৪ বা ৫ পাওয়া তথাকথিত মেধাবী ছাত্র-ছাত্রী তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু একটা ভালো মানুষ তৈরি হয় না বললেই চলে । অথচ শিক্ষার মূল উদ্দেশ্য তো ছিল এটাই, একটি ছাত্রকে মানুষ হিসেবে গড়ে তোলা, নয় কি?
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×