somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের রাজনীতির ভবিষ্যত কি? যা হয় হবে, সবাই ললিপপ চুষেন।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দশ-চক্রে সামু এখন রাজনৈতিক ব্লগ, আমিও হয়ে যাই রাজনৈতিক ব্লগার। এই নির্বাচন যেমন আগুন ছড়াচ্ছে, আগে কোন কখনো এমন হয়েছে কি না জানি না। প্রতিদিন এত্ত এত্ত রাজনীতি-ময় পোস্ট দেখে দেখে আর ধরে রাখতে পারি না। তাই দুইটা কথা বলতে খুব ইচ্ছা করে।

আগামী নির্বাচন কি হবে নাকি হবেনা? হলে সেটা কি সুষ্ঠ নির্বাচন হবে? সুশীল মানুষের চাওয়া একটা অবাধ-সুষ্ঠ-গ্রহণযোগ্য নির্বাচন। এখন প্রশ্ন হল নির্বাচন সুস্থ-অসুস্থ...সরি, সুষ্ঠ-অসুষ্ঠ যেমন-ই হোক না কেন, আমাদের সামনে কিন্তু অপশন দুইটা - হয় আম্লীগ দ্বিতীয় মেয়াদে আবার ক্ষমতায় যাবে অথবা বিম্পি-জামাত দীর্ঘ সাত বছর পর আবার সরকার গঠন করবে।

তো এই দুই-য়ের যেটাই হোক না কেন, দেশের জন্য কোনটাই ভালো হবে না এ ব্যাপারে সন্দেহ থাকার কথা না। সরকারের দূর্নীতির ফিরিস্তি, মামলা-বাজী, সর্বপরি রাজাকারের বিচারের অঙ্গিকার পূরণেও প্রায় ব্যর্থতা আমরা দেখেছি। আবার বর্তমানে বিম্পি'র নেতৃত্বে সহিংসতা, দিনে দুপুরে মানুষ পুড়িয়ে মারা এই সবও আমরা দেখছি। সবার মুখে মুখে এখন একটাই কথা কেউ ভালো না - কেউ ভালো ন।

তাহলে আমাদের ভবিষ্যত কি? আরেকটা ফখরুদ্দিন-মইনুদ্দিনের সরকার? হতে পারে। কিন্তু তাতে লাভটা কি হবে? মানুষ সাময়িকভাবে একটু খুশি হবে, দুই নেত্রীর জেল হবে এই তো। কিন্তু আমরা জানি এইসব অসাংবিধানিক সরকার দেশের ভালোর চেয়ে ক্ষতি-ই করে বেশি। তারা দেশের চেয়ে বরং বিদেশী প্রভুদের স্বার্থই বেশি দেখে। এ নিয়ে অনেক অনেক গভীর আলোচনা হয়েছে। আপাতত সেদিকে না যাই।

তার মানে এটাও সঠিক পথ না। এখন প্রশ্ন হল এই তিন এর বাইরে আমরা আর কোন অপশন পাই কি? উত্তরঃ আপাতত নাই। থকলেও তা আউট অব সিলেবাস। জনগণ এদের বাইরে আর কিছু চিন্তাও করতে পারে না। এটাই আসল বাস্তবতা।

তাই বলি এইসব নিয়া অত চিন্তা করার কিছু নাই, অত লিখালিখি কইরা পাতা ভইরা লাভ নাই।


বইসা বইসা ললিপপ চুষেন

এতদিন ধইরা তো এটাই করছেন সবাই। এখনো তাই করেন। হুদাই প্যাচাল পাইরা সময় নষ্ট কইরা লাভ নাই। খালি খালি ফাকে ফাকে একটু নিউজ আপডেটের দিকে নজর দিয়েন। দেশ নিয়া একটু চিন্তা না করলে কি হয়??
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×