somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একদিকে চলছে আনন্দ, ওপর দিকে চলছে তান্ডব...রুখে দাঁড়াবে কে?

১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত ১০টার কিছু পরেই কার্যকর হয়ে গেল রাজাকার কাদের মোল্লা ওরফে কসাই মোল্লার ফাসি। সেই ফেব্রুয়ারী মাস থেকে ফুসে উঠা শাহবাগে তখন আনন্দ মিছিল। জাগরণ মঞ্চে নেমে এল আনন্দের জোয়ার। ফেসবুক স্ট্যাটাসের বন্যা বয়ে গেল। দেশকে রাজাকারের কলংক মুক্ত করার পথে এক পা এগিয়ে গেল দেশ।

কিন্তু এত আনন্দের মাঝে চোখের আড়ালে কি চলছে একে একে ভয়াবহ তান্ডব।

ফাসিকে কেন্দ্র করে দেশের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী আগে থেকেই সতর্ক ছিল। এর মধ্যে ফেসবুকে বখতিয়ারের ঘোড়া নামে একটা পেইজে দুই বিচারপতিকে হুমকি দেয়া হল। দলের ভিতর থেকেও সরাসরি হুমকি দেয়া হয় সরকারকে। ফাসির খবর শুনার পর হরতাল ডাকও দেরী করল না জামাতীরা। ঠিক বিজয় দিবসের আগের দিন ডাকা হল এই হরতাল।

এর মধ্যেই রাত জুড়েই চলল জামাত শিবিরের দূর্বৃত্তদের তান্ডব । ফাসির ঘটনার পর সাতক্ষীরার এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে মারা হয়। দিনাজপুরে আওয়ামী সাংসদের বাড়িতে আগুন দেয়া হয়। এ সময় একটা পেট্রল পাম্পেও আগুন দেয় তারা। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জ্বালিয়ে দেয়া হয় আওয়ামী লীগ কর্মীদের বাড়ি ও দোকান। নওগার পোরশায় ভূমি অফিসে এবং একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিলেট ও সিরাজগঞ্জের দুটি থানায় ককটেল ফোটানো হয়। এতে যদিও কেউ হতাহত হয়নি। তবে জয়দেবপরে রেল জাংশনে পেট্রলবোমায় আহত হয় সাত হন । ট্রেনের প্যানেল বোর্ড ও টেলিফোন-সংযোগ লাইন নষ্ট হয়ে যায়। নির্বাচনী পোস্টার লাগানোর সময় কুপিয়ে জখম করা হয় এক সিরাজগঞ্জের বাহুলী বাজারে ছাত্রলীগ নেতাকে ।

এখানেই শেষ নয়। এর আগে নোয়াখালিতে ট্রাইবুনাল বিচারপতির বাড়িতে পেট্রল হামলা হয় । তবে জামাত এর দায়-দায়িত্ব স্বীকার করেনি । একই দিনে উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার হাসমত উল্লা চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। ইতিপূর্বে চাপাইনবাবগঞ্জএ আরেক আরেক বিচারপতির বাড়িতেও আগুন দেয়া হয়েছিল। দূর্বৃত্তের হামলায় সাঈদীর মামলার এক সাক্ষীর মৃত্যু হয়েছে।

এ পরিস্থিতিতে প্রয়োজন জামাত-শিবিরের এ তান্ডবের বিরুদ্ধে রুখে দাড়ানোর। কিন্তু কারা করবে এ কাজটা? দুর্বৃত্তের কাছে দেশের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীও টিকতে পারছে না। চোরাগোপ্তা হামলায় ধরাও পরছে না কেউ। রাজাকারের ফাসির মাধ্যমে জামাতের অপশক্তি কিছুটা দূর্বল হয়ে গেলেও পুণরায় পূর্ণশক্তি নিয়ে আবির্ভূত হতে পারে তারা যে কোন সময়। তাই এখনি সময় তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার। আমাদেরই এগিয়ে আসতে হবে তাদের হাত থেকে দেশকে বাঁচাতে। যে যেই দল-মতের হোন না কেন, আসুন সকলে মিলে জামাতকে বর্জন করি, দুর্বৃত্তকে বর্জন করি।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×