
কাক ডাকা ভোরে নদীর ঘাটে শোরগোল
ও পাড়ার চঞ্চল উচ্ছল মেয়েটি নাকি নদীর ঘাটে
নিথর হয়ে আছে পরে---
প্রেমে প্রতিশ্রুতি ভঙ্গ
আনন্দে মাতাল সহবাসের ফলাফল,
বলাবলি করছে লোকে---অন্তস্বত্তা হয়েছিল তিন মাসের
আত্মহত্যা ছাড়া গতি কী !!
ভেজা শরীরের ভাজে হিংস্র মাছেরা খুবলে খেয়েছে শরীর
দলবেঁধে পিঁপড়ার সারি--
চিল শকুন উড়ে,
মানুষ-ই বা কম কিসে !
নজর কিন্তু ঐ প্রায় উলঙ্গ নারী দেহের দিকে
নিথর নারীদেহ খোলা আকাশের নীচে--
লোলুপ পুরুষের পাপ দৃষ্টি লেহন করে প্রায় নগ্ন নারীর লাশ !!
প্রেম, প্রতারণা, প্রতিশোধ শূন্য করে মেয়েটিকে
প্রতারণায় শূন্যতা, প্রতারণায় প্রতারক,
নারীর প্রায় নগ্ন লাশ ভাসে জলে,
চাপা পৈশাচিক আনন্দ খেলা করে
মানুষরূপী কিছু শকুনির মনে,
ঘৃণা ভরে ঝাপসা দৃষ্টি মেলে গাছের ডালে বসে
ছোট ভাইটি চোখের জল ফেলে লুকিয়ে ।।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




